এই দিনে ভুলেও নখ কাটবেন না, ক্রুদ্ধ হন মা লক্ষ্মী, জানুন নখ কাটার আসল সময় ও দিন

আমরা সকলেই যেকোনও দিন নখ, চুল কেটে ফেলি। যা কিন্তু খুব অশুভ বলে মনে করা হয়। এতে জীবনে নানা সমস্যা আসে। এমনকি আর্থিক সঙ্কটের মুখেও পড়তে হয়। বলা হয়, এতে মা লক্ষ্মী খুব রেগে যান।

দেবী রেগে গেলে জীবনে নানান সমস্যার শিকার হতে হয় ব্যক্তিকে। পরিবার থেকে সুখ, শান্তি চলে যায়। কোনও কাজে আপনি এগিয়ে যেতে পারবেন না, জানুন কোন কোন দিন নখ কাটবেন না, আর কোনদিনই বা কাটবেন।

nail cutting

  • মঙ্গলবার

জ্যোতিষশাস্ত্র অনুসারে সপ্তাহের এমন তিনটে দিন আছে, সেদিন ভুলেও নখ কাটা উচিত নয়। যেমন মঙ্গলবার। এদিন ভগবান হনুমানজির দিন। তাই এই দিন নখ কাটলে আপনার জীবনের নানান সমস্যা আসবে। আপনার সাহস, বীরত্ব ক্রমশ কমতে থাকবে। এমন কি ভাই বোনের সঙ্গেও বিরোধ বাঁধবে।

  • বৃহস্পতিবার

বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর বার। যদি আপনি এদিন নখ কাটেন তাহলে দেবগুরু বৃহস্পতি কখনোই আপনার ওপর কৃপা করবেন না। এমনকি আপনার পেটের সমস্যা বাড়বে। পড়াশোনায় মন বসবে না। সেই সঙ্গে মা লক্ষ্মীর রেগে যাবেন আপনার ওপর। আপনার অর্থহানি হওয়ার সম্ভাবনা থাকবে।

  • শনিবার

শনিবার দিন ভুলেও নখ কাটবেন না। বলা হয়, এই দিন নখ কাটলে শনিদেব আপনার উপর রেগে যাবেন। ঘরে দারিদ্রতা বিরাজ করবে। কোনও কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন না। মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে আপনার।

  • এই সময়ে নখ কাটবেন না

রাতেরবেলা নখ কাটা উচিত নয়। এতে মা লক্ষ্মী রেগে যান। কারণ এই সময় নখ কাটলে তিনি অসন্তুষ্ট হন। এমনকি বিষ্ণুদেব রেগে যান। এতে আপনার পরিবারের সুখ, সমৃদ্ধি চলে যাবে। জীবনে আসবে নানান সমস্যা। কোনও কাজেই সফলতা অর্জন করতে পারবেন না। ব্যবসাতেও আপনার অর্থহানি হতে থাকবে। তাই আগেই সাবধান হোন আপনি।

  • কোন সময়ে কাটবেন

মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার ছাড়া আপনি যে কোনও দিন নখ কাটতে পারেন। তবে শুধু দিনের বেলা নখ কাটা উচিত। সূর্যাস্তের পর ভুলেও নখ কাটবেন না। স্নান করার আগে নখ কাটতে পারেন। এই সময়টি অত্যন্ত ভালো সময়। নখ কেটে যেখানে সেখানে ফেলে দেবেন না। যেকোনও ডাস্টবিনে রাখুন। তারপর সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+