দীপাবলির দিন এই জিনিসগুলি কুড়িয়ে পেলে হয়ে যেতে পারেন ধনী! জ্যোতিষমত কী বলছে

দীপাবলির দিন এই জিনিসগুলি কুড়িয়ে পেলে হয়ে যেতে পারেন ধনী! জ্যোতিষমত কী বলছে

দিওয়ালি নিয়ে রীতিমতো উচ্ছ্বাস উন্মাদনা শুরু হয়ে গিয়েছে। দুর্গাপুজো মিটে যেতেই দিওয়ালি ঘিরে উচ্ছ্বাসের মাত্রা ক্রমেই বাড়তে শুরু করে দিয়েছে। জ্যোতিষ মতে সনাতন ধর্ম অনুযায়ী জ্যোতিষ শাস্ত্রে সবচেয়ে বড় উৎসব হল দীপ ধূপ শোভিত উৎসব দিওয়ালি। এমন দিনে যদি ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর না দেওয়া যায়, তাহলে কোনও মতেই ধনলক্ষ্মী লাভ হয়না বলে বিশ্বাস করেন অনেকে। এই জায়গা থেকে দেখে নেওয়া যাক দিওয়ালির দিন কোন কোন জিনিস গুলি দেখলে রাতারাতি কোটিপতি হওয়ার সম্ভাবনা থাকে।

হঠাৎ টাকা পাওয়া

হঠাৎ টাকা পাওয়া

দিওয়ালির দিন বাড়িতে লক্ষ্মীপুজোর জন্য বাড়িতে ঘর পরিষ্কারের উৎসাহ দেখা যায় সদস্যদের মধ্যে। এমন দিনে বলা হয়, যে বাড়ি পরিষ্কার থাকে, সেই বাড়িতেই মা লক্ষ্মী প্রবেশ করেন বলে কথিত রয়েছে। এরফলে যদি বাড়িতে দিওয়ালির দিন ঘর পরিষ্কারের সময় কোথাও পাওয়া যায় টাকা কড়ি বা পকেটের ভিতর লুকিয়ে থাকে অর্থ তাহলে বুঝে নিতে হবে, সেই লক্ষণই জানান দিচ্ছে যে ব্যক্তি খুব শিগগিরিই ধনবান হতে চলেছেন।

শাঁখ বা কড়ি

শাঁখ বা কড়ি

পরিষ্কারের সময় শঙ্খ কড়ি যদি পাওয়া যায়,তাহলে তা শুভফল দেবে। যেহেতু শাঁখ বা কড়ি লক্ষ্মীদেবীর পছন্দের জিনিস, তাই এমন জিনিস হাতে পেলেই তা শুভ ফল দেবে বলে মনে করা হয়। মা লক্ষ্মী পছন্দের বিষয়গুলোর মধ্যে শাঁখ অন্যতম। মনে করা হয় এটি পাওয়া গেলে তা ধনপ্রাপ্তির ক্ষেত্রে বড়সড় সুবিধা দিয়ে থাকে। অনেক সময় ঠাকুর ঘর পরিষ্কার করতে গিয়ে এমন জিনিসপত্র মিলে যায়।

 ময়ুরের পালক

ময়ুরের পালক

দিওয়ালির দিন অনেকেই বাড়ি পরিষ্কার করার সময় পুরনো বহু জিনিস পেয়ে থাকেন। এমন সময় যদি বাড়িতে বাঁশি পান তাহলে জানবেন তা দাম্পত্য সুখকে যেমন বাড়াবে , তেমনই কাউকে কোটিপতি করতেও সাহায্য করবে। যদি বাড়ি পরিষ্কারের সময় সেখানে ময়ূরের পালক পেয়ে যান ,তাহলে জানবেন তাতে আপনার লাভ আসন্ন। এতে জীবনে ভালো কিছু ঘটে যাওয়ার আচমকা সুযোগ থাকে।

 লাল কাপড়

লাল কাপড়

অনেক সময় বাড়ি পরিষ্কার করতে গিয়ে যদি পুরনো চালের দানা পেয়ে যান দিওয়ালির দিন তাহলে বুঝত পারবেন ,আপনার জীবনে খুবই লাভ হবে। আসন্ন সময়ে আপনি খুবই সুখ ভোগ করতে চলেছেন বলে মনে করতে পারেন। এছাড়াও কোরা লাল রঙের কাপড় যদি বাড়ি পরিষ্কারের সময় কখনও পেয়ে যান তাহলে জানবেন তাতে আপনার লাভ হবে। এতে সংসারে বহু অর্থ কড়ি আসতে পারে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+