Diwali 2023: দীপাবলির দিন কেন মা লক্ষ্মী ও গণেশের পুজো করা হয়, জানেন
দুর্গাপুজোর পর আরেকটি বড় উৎসব হল দীপাবলি বা দিওয়ালি। চলতি বছরের ১২ তারিখ পালিত হবে দীপাবলি উৎসব। চলতি বছর ১২ নভেম্বর রবিবার পালিত হবে দীপাবলি উৎসব। কালীপুজোকে অনেকে শ্যামাপুজোও বলে থাকেন। ইতিমধ্যে কালীপুজোর প্রস্তুতি শুরু হয়েছে, আবার এই দীপাবলিতে লক্ষ্মী ও গণেশের বিশেষ পুজোর আয়োজন করেন অনেকে।
এদিন দেবী লক্ষ্মীর বিশেষ পুজো করলে আপনার ঘরের সুখ- সমৃদ্ধি লেগে থাকবে, জীবনে আসবে সফলতা। আর্থিক দিকে উন্নতি হবে। জীবনে আসবে সাফল্য। মা লক্ষ্মী হলেন সম্পদ, সমৃদ্ধির কারক, আর গণেশ হল মা লক্ষ্মীর দত্তক পুত্র। তাই গণেশের পুজো এদিন করা হয়। এই পুজো করা অত্যন্ত শুভ।

কথিত আছে, এক গরীব ব্রাহ্মণ খুব কষ্টেই তার দিন কাটাচ্ছিলেন, তার নিদারুণ কষ্ট দেখে এবং দারিদ্রতা দেখে এক সন্ন্যাসী থাকে তার সম্পদ বাড়াবার জন্য দেবী লক্ষ্মীর পুজো করার পরামর্শ দেন, তারপরেই সেই ব্যক্তি দেবী লক্ষ্মীর পুজো করা শুরু করেন। তারপর থেকেই অপার সম্পত্তি লাভ করেন সেই ব্যক্তি। এবং তা আসতে আসতে দারিদ্রতা কেটে যায়। ধন সম্পদের দেবী লক্ষ্মী তাঁকে উপচে ধন দেন।
কথিত আছে, যে সময় দীপাবলির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, তখন লক্ষ্মীর স্বামী বিষ্ণুদেব নিদ্রায় জান, আষাঢ় মাসের একাদশ দিন অর্থাৎ শায়নী একাদশী থেকে কার্তিক মাসের একাদশ অর্থাৎ প্রবোধনী একাদশী পর্যন্ত ঘুমন্ত অবস্থায় থাকেন বিষ্ণুদেব। আর এই সময়ে নানান অশুভ শক্তি বিনাশের গল্প রয়েছে। শোনা যায়, এসময় শ্রীকৃষ্ণের হাতে নরকাসুর বদ হয়েছিলেন এবং রাবণ বধ করে ঘরে ফিরে এসেছিলেন রাম, বামন অবতারের কাছে পরাজিত হন বালি।
অশুভ শুক্তির বিনাশে এবং শুভ শক্তির জয়ের সময় শুরু হয়। সেই কারণেই এই সময় সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়। যে ব্যক্তি দেবী লক্ষ্মীর কৃপা করেন তাঁদের জীবনে সফলতা লেগেই থাকে। তাই এই দিনটিতে অনেকেই দেবী লক্ষ্মী ও গণেশের বিশেষ পুজোর আয়োজন করে থাকেন।












Click it and Unblock the Notifications