Diwali 2023: দীপাবলিতে কোন কোন স্বপ্ন দেখা অত্যন্ত শুভ, জানেন আপনি
Diwali 2023: জোতিষশাস্ত্রে (astrology) দীপাবলির বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন সকলে আলো ও প্রদীপ, মোমবাতি জ্বালিয়ে ঘর সাজান। চলতি বছর দীপাবলি পালিত হবে ১২ নভেম্বর। এই বিশেষ দিনে এমন অনেক কাজ আছে যেগুলি আপনি যদি করেন তাহলে আপনার আর্থিক দিকে লাভ হবে, ঠিক তেমনই এই দিনে এমন অনেক স্বপ্ন আছে যেগুলি দেখা অত্যন্ত শুভ।
যদি আপনি এই স্বপ্নগুলো দেখেন তাহলে আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। জীবনে লেগে থাকবে সফলতাও শুধু তাই নয়, মা লক্ষ্মীর কৃপাও লেগে থাকবে জীবনে।

- মা লক্ষ্মীকে দেখা
যদি দীপাবলীর দিন আপনি স্বপ্নে দেখেন মা লক্ষ্মীকে তাহলে আপনার আর্থিক দিকে খুব উন্নতি হবে। জীবনে লেগে থাকবে সফলতাও, দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ আপনি পেতে চলেছেন। যদি আপনার জীবনে কোনও সমস্যা থাকে বা আর্থিক সংকট থেকেও মুক্তি পাবেন। কারোর কাছে যদি আপনার টাকা আটকে থাকে, সেটি থেকেও বের হতে পারবেন।
- অমৃত কলসী
আপনি কি জানেন দীপাবলিতে আপনি যদি দেখেন অমৃত কলসী, তাহলে কিন্তু খুব খুব ভালো সময় শুরু হবে আপনার। যদি স্বপ্নে দেখেন, সমুদ্র মন্থনের সময় অমৃত পাত্রটি তাহলে ভাববেন আপনার ভাগ্য খুলতে চলেছে। তাহলে বুঝবেন আপনার বাড়িতে যদি কোনও ব্যক্তি অসুস্থ থাকেন, সে দ্রুত সুস্থ হবেন। শুধু তাই নয়, তার শরীর ভালো হবে। আর্থিক দিকে উন্নতি হবে। দেবী লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে লেগে থাকবে সফলতা।
- ফসল ফলানো
আবার যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি আপনার নিজের জমিতে গম ফসল ফলাচ্ছেন তাহলেও খুব ভালো। এতে আপনার জীবনে সফলতা আসবে। আর্থিক দিকেও লাভ হওয়ার পাশাপাশি আপনার রান্নাঘরে খাদ্যদ্রব্য ভর্তি থাকবে। আর্থিক সমস্যা থেকে বের হতে পারবেন। মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে শুভ সময় শুরু হবে। সকল কাজেই এগিয়ে যেতে পারবেন। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনাও রয়েছে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications