ফিট থাকতে মিথুন রাশির জাতক-জাতিকাদের কোন ডায়েটচার্ট মেনে চলা উচিত! জেনে নিন
সুস্থ থাকতে প্রয়োজন ফিট থাকা। আর ফিট থাকার জন্য যেমন প্রয়োজন নিয়মিত ব্যায়াম করা ,তেমনই খাদ্য তালিকায় কী কী থাকছে সেদিকেও নজর রাখতে হবে। কোন রাশির জাতকরা কোন ধরণের খাবার খেলে ফিট তথা সুস্থ থাকবেন
সুস্থ থাকতে প্রয়োজন ফিট থাকা। আর ফিট থাকার জন্য যেমন প্রয়োজন নিয়মিত ব্যায়াম করা ,তেমনই খাদ্য তালিকায় কী কী থাকছে সেদিকেও নজর রাখতে হবে। কোন রাশির জাতকরা কোন ধরণের খাবার খেলে ফিট তথা সুস্থ থাকবেন তা জানাচ্ছে রাশিফল। জেনে নেওয়া যাক মিথুন রাশির জাতকদের জন্য কোন ডায়েক চার্ট উপযুক্ত।

খাদ্য তালিকায় কী প্রয়োজন?
মিথুন রাশির জাতক বা জাতিকাদের শরীরের প্রয়োজন ক্য়ালসিয়ামের। একসঙ্গে এঁরা বেশি খাবার খেতে পারেন না। শরীরে ক্যালসিয়াম যোগাতে তাই দুধ , বাটারমিল্ক , কটেজ চিজ সারাদিন একটু একটু করে খেয়ে যেতে হবে।

খাদ্য তালিকা ঘিরে কিছু তথ্য
রাশিফল অনুযায়ী মিথুন রাশির জাতকদের শ্বাসকষ্ঠজনিত সমস্যা বেড়ে ওঠার সম্ভাবনা দেখা যায় অনেক সময়। রক্ত সরবরাহেও বেশ কিছুটা সমস্যার প্রবণতা থাকে এঁদের। সমস্যা দূর করতে কিছু খাদ্যাভ্যাসের কথা জানাচ্ছে জ্যোতিষ শাস্ত্র।

কোন কোন ফল- সবজি খেতে হবে?
গাজর, কমলা লেবু, টমাটো, পালং শাক, সবুজ বিন প্রয়োজনীয় এই রাশির ব্যক্তিত্বদের জন্য। প্রয়োজন লেটুস শাক ও ফুলকপির। নার্ভকে চাঙ্গা রাখতে আঙুরের রস, আপেল ইত্যাদি প্রয়োজন।

কোন কোন খাবার খাবেন না
কফি একেবারেই এড়িয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা। এছাড়াও মিথুন রাশির জাতকদের অত্যধিক ভাজাভুজি খাওয়া শরীরের পক্ষে হানিকর । হার্বাল চা এঁদের শরীরের পক্ষে ভালো।

কোন ধরনের আমিষ খাবার খাওয়া প্রয়োজন
মিথুন রাশির জাতকরা যেকোনও ধরনের মাছ খেলে তা তাঁদের শরীরের পক্ষে উপকারী হবে।
মাছের ঝোল কিংবা মাছ সেদ্ধ এঁদের পক্ষে উপকারী। ফিট থাকতে মাংসর থেকেও মাছ এঁদের পক্ষে বেশি উপকারী বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র।












Click it and Unblock the Notifications