Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এবছর কবে পড়েছে ধনতেরাস, কোন শুভ ক্ষণে কিনবেন সোনা থেকে ঝাঁটা

হিন্দুধর্মে ধনতেরাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে দেবী লক্ষ্মী, গণেশ ও ভগবান ধন্বন্তরী ও কুবেরের পুজো করার প্রথা রয়েছে। এই দিন ভগবানের পুজো করলে আপনার আর্থিক দিকে লাভ হবে। সেই সঙ্গে দেবতার কৃপাও আপনি পাবেন। প্রতিবছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরাস উৎসব।

চলতি বছর ২৯ অক্টোবর পালিত হবে ধনতেরাস উৎসব। এই দিন সোনা কেনা ছাড়া বাসন কেনা খুব শুভ। তাছাড়াও যদি এই দিন আপনি ঠাকুরের কোনও জিনিস কেনেন তাহলে আপনার জীবনের শুভ সময় শুরু হবে। সেই সঙ্গে দেবতার বিশেষ কৃপা আপনি পাবেন।

Dhanteras

  • কখন থেকে শুরু হচ্ছে ত্রয়োদশী তিথি

ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে ২৯ অক্টোবর সকাল ১০ টা ৩২ মিনিট থেকে, যা শেষ হচ্ছে ৩০ অক্টোবর দুপুর ১ টা ১৬ মিনিটে। উদয় তিথি অনুযায়ী ২৯ অক্টোবর, মঙ্গলবার পালিত হবে।

  • জানুন কেনাকাটার শুভ সময়

ধনতেরাসের দিন পুষ্কর যোগ গঠিত হচ্ছে। এই যোগে যদি আপনি কেনাকাটা করেন তাহলে আপনার অত্যন্ত শুভ সময় শুরু হবে। কেনাকাটার শুভ সময় সকাল ৬ টা ৩২ মিনিট থেকে। কেনাকাটার শুভ সময় চলবে পরের দিন সকাল সাড়ে ১০ পর্যন্ত।

  • অভিজিৎ মুহূর্ত

এই সময় তৈরি হচ্ছে অভিজিৎ মুহূর্তও তৈরি হচ্ছে। এই সময়েও কেনাকাটা করলে সুখ-সমৃদ্ধি বাড়বে। এটিও কিন্তু ২৯ অক্টোবার সকাল ১১ টা ৪২ মিনিট থেকে শুরু হচ্ছে। যা চলবে ১২ টা ২৭ মিনিট পর্যন্ত পর্যন্ত।

  • কোন কোন দেবতার পুজো করা হয়

কথিত আছে, ধনতেরাসের দিন সমুদ্র মন্থনের সময় ভগবান ধন্বন্তরী অমৃত পাত্র নিয়ে আবির্ভূত হয়েছিলেন। এই দিনটি ধনতেরাস ও ধনত্রয়োদশী নামেও পরিচিত। এই দিন দেবী লক্ষ্মী, সম্পদের দেবতা কুবের ও যমরাজের পুজো করা হয়।

  • কোন কোন জিনিস কেনা শুভ

ধনতেরাসের দিন সোনার উপর ঝাড়ু, বাসনপত্র, ধনে কেনা অত্যন্ত শুভ। এতে আপনার জীবনে সুখ লেগে থাকবে। এতে কিন্তু আপনার জীবনে সুখ-সমৃদ্ধি বাড়তে থাকে। তবে যা কিনবেন শুভ সময়ে কিনবেন। তবেই কিন্তু সাফল্য পাবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+