Dhanteras 2023: ধনতেরাসের সময় কুবেরের বিশেষ আশীর্বাদ পাবেন কোন রাশির জাতকরা

জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহেরই বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা যখন স্থান পরিবর্তন করে, তখন বারো রাশি ওপরে নানান প্রভাব বলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। সেই সঙ্গে গুরুত্ব রয়েছে ধনতেরাসে। নভেম্বর মাসে পালিত হবে ধনতেরাস উৎসব।

৫০ বছর পর ধনতেরাসে তৈরি হবে শুভ যোগ। যোগের নাম 'যম পঞ্চক শিববাস’ ও 'প্রদোষ ব্রত’। এই সময় তৈরি হবে 'গজলক্ষ্মী যোগও। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। কুবেরের বিশেষ আশীর্বাদ পাবেন কারা, জানেন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Dhanteras 2023

  • ধনু রাশি

৫০ বছর পর শুভ যোগ তৈরি হচ্ছে, এই যোগের বিশেষ প্রভাব পড়বে ধনু রাশির (Sagittarius) ব্যক্তিদের। এসময় আপনি জীবনে যা চাইবেন, তাই করতে পারবেন, প্রত্যেকটি কাজে এগিয়ে যেতে পারবেন।এই সময়ে আপনি সোনার ব্যবসায় যুক্ত হতে পারেন , সেখান থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এসময় দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন। পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবেন এই রাশির ব্যক্তিরা। এসময় আপনারা সকল কাজে মনোযোগ দিতে পারবেন। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। আর্থিক দিকে লাভ হবে। পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবেন।

  • মকর রাশি

মকর রাশির (Capricorn) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। যেই কাজে তাঁরা হাত দেবেন সেই কাজেই সফলতা অর্জন করতে পারবেন। শরীর আপনার ভালোই যাবে, তবে দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখের মুখ দেখবেন। আর্থিকভাবে খুব লাভ হবে আপনার। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন। কুবেরের বিশেষ আশীর্বাদ আপনার জীবনে সাফল্য এনে দেবে। তাছাড়া আপনি যদি লটারি করেন, সেখানে অর্থপ্রাপ্তি হওয়ায় সম্ভাবনা রয়েছে।

  • মেষ রাশি

মেষ রাশির (aries) জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় আপনার অর্থ সংক্রান্ত যে সমস্যা ছিল তা থেকে বেরোতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন।যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে জীবনে এগিয়ে যেতে পারবেন। তাছাড়া আপনি যদি ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন। শেয়ারবাজার, লটারিতে আপনি খুব সফলতা অর্জন করতে পারবেন। যারা বেসরকারি চাকরি করছেন তাদের আর্থিক দিকে খুব লাভ হবে। এ সময় বিদেশে ভ্রমন করতে পারেন, যা আপনার জন্য খুব শুভ।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+