Dhanteras 2023: ধনতেরাসের দিন ঝাড়ু কেনা শুভ কেন, কেন ঝাঁটার ওপর সাদা সুতো বাঁধা হয়?
Dhanteras 2023: জ্যোতিষশাস্ত্রে (astrology) ধনতেরাসের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস উৎসব পালিত হয়। চলতি বছর ১০ নভেম্বর পালিত হবে এই বিশেষ উৎসব। এদিন ভগবান কুবের এবং ধন্বন্তরীর পুজো করার রীতি রয়েছে। বলা হয়, এই দিনে সোনা ও রুপো কেনার বিশেষ গুরুত্ব রয়েছে। যদিও সবার পক্ষে এই দুটি ধাতু কেনা সম্ভব নয়। এদিন ঝাড়ু কেনা অত্যন্ত শুভ।
ঝাড়ুর সঙ্গে দেবী লক্ষ্মীর বিশেষ সম্পর্ক রয়েছে। এটি কিনলে দেবীর কৃপা থেকেও বঞ্চিত হবেন না কেউ, তাই আপনি কিন্তু সোনা, রুপোর গয়না কিনতে না পারলেও অন্তত একটি ঝাড়ু কিনুন, এতে আপনার জীবনের সাফল্য লেগেই থাকবে।

- কেন এই দিন ঝাড়ু কিনবেন, দেখুন
ধনতেরাসের দিন ঝাড়ু কেন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কথিত আছে, ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। এটি কিনলে সারা বছর আপনার সুখ, সমৃদ্ধি সম্পদ লেগে থাকবে জীবনে, এতে আর্থিক দিকে কখনোও অবনতি হবে না।
- কখন কিনবেন ঝাড়ু
ধনতেরাসের দিন যদি আপনি ঝাড়ু কেনেন তাহলে দুপুরের পর ও সূর্যাস্তের আগে ঝাড়ু কিনবেন। রাতে কখনোই ঝাড়ুকে কেনা উচিত নয়, এটি কিন্তু আপনার অশুভ ফল দেয়, তাহলে কিন্তু মা লক্ষ্মীও রেগে যাবেন।
- এই বিশেষ দিনে কটি ঝাড়ু কিনবেন
ধনতেরাসের দিন নতুন ঝাড়ু কেনার পর আপনার বাড়িতে যদি পুরনো ঝাড়ু থাকে তা কিন্তু ফেলে দেবেন। কখনোই বিজোড় সংখ্যা কেনা উচিত নয়, যেমন ২,৪,৬,৮ টি ঝাড়ু কিনবেন, এতে আপনার জীবনে সাফল্য আসবে।
- ঝাড়ুর ওপর কেন বাঁধবেন সুতো?
ধনতেরাসের দিন ঝাড়ু কেনার পর প্রথম দেবী লক্ষ্মীর পুজো করুন, তারপর ঝাড়ুতে একটি সাদা সুতো বেঁধে দিন। বলা হয়, এতে দেবীর বিশেষ কৃপা থাকে, শুধু তাই নয়, এতে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে সফলতা আসবেই। ঝাড়ু সংক্রান্ত কিছু নিয়ম আপনি যদি রোজ মেনে চলেন তাহলে আপনার জীবনে এমনিতেই সফলতা থাকবে আর্থিক দিকে উন্নতি হবে পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন।
- শুয়ে রাখুন
ঝাড়ু কখনোই সোজা করে রাখা উচিত নয়। সব সময় শুয়ে রাখতে হয়, তাহলেই আপনার জীবনের সুখ-সমৃদ্ধি লেগে থাকবে।
- পা দেবেন না
ঝাড়ুতে কখনোই পা দেবেন না, এটি দেবী লক্ষ্মীর প্রতীক। ঝাড়ুতে পা দিলে দেবী লক্ষ্মী রেগে যান, তার কোপে আপনার জীবনে নানান সমস্যা আসতে পারে।
- কোন দিন কিনবেন ঝাড়ু?
ধনতেরাস ছাড়াও অমাবস্যা, মঙ্গলবার, শনিবার ও রবিবার ঝাড়ু কেনা উচিত, এই দিঙ্গুলি ঝাড়ু কিনলে আপনি দেবী লক্ষ্মীর কৃপা পাবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications