Dhanteras 2023: ধনতেরাসের দিন ভুলেও এই জিনিসগুলি কিনবেন না, কিন্তু কেন?
জ্যোতিষশাস্ত্রে (astrology) ধনতেরাসের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর কালীপুজোর আগে পালিত হয় 'ধনতেরাস উৎসব’। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে এই উৎসব পালিত হয়। চলতি বছর ১০ নভেম্বর পালিত হবে এই উৎসব। এই সময় ভগবান গণেশ ও দেবী লক্ষ্মীর সঙ্গে কুবেরের পুজো করার বিশেষ রীতি রয়েছে।
এই সময় এমন অনেকগুলি কাজ আছে যেগুলি মেনে চলতে হয় আপনাকে, আপনি এগুলো মেনে চললে আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। জীবনে আসবে সফলতাও, দারিদ্রতা চলে যাবে। দেবী লক্ষ্মী আপনার জীবনের সাফল্য নিয়ে আসবেন। তবে এমন অনেক জিনিস আছে যেগুলি আপনি এই সময়ে কিনতে পারবেন না, এগুলি যদি কেনেন আর্থিক অবনতির শিকার হতে হবে আপনাকে, কোন কোন জিনিস কিনবেন না।

- লোহার জিনিস
ধনতেরাসের দিন লোহার জিনিস কিনবেন না। এতে দেবী লক্ষ্মী ভীষণ রেগে যান। যদি আপনাকে লোহার জিনিস কিনতেই হয় তাহলে অবশ্যই ধনতেরাসের আগের দিন কিনবেন।
- কাচের জিনিস
ভুলেও কাচের কোনও জিনিস কিনবেন না, কারণ কাচের সঙ্গে রাহু গ্রহের বিশেষ সম্পর্ক রয়েছে। এটি যদি আপনি কেনেন তাহলে আপনার জীবনে নানান সমস্যা লেগে থাকবে।
- তেল
ধনতেরাসের দিন কখনোও তেল কিনবেন না। এতে মা লক্ষ্মী খুব রেগে যান। আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হতে পারেন আপনি। ঘি বা সরষের তেল দিয়ে প্রদীপ জ্বালাতে পারেন, তবে এই ঘি বা সরষের তেল অবশ্যই আপনি আগে থেকে কিনে রাখবেন। তবে কিন্তু মা লক্ষ্মী খুশি হবেন।
- স্টিলের বাসন
ধনতেরাসের দিন স্টিলের বাসন একদমই কেনা উচিত নয়, স্টিলের পাত্র কিনলে লক্ষ্মীর সঙ্গে কুবের দেবতাও খুব রেগে যান। তাই ধনতেরাসের দিন তামা বা ব্রোঞ্জের বাসন কিনতে পারেন। তবে গাড়ি বাইক কিনতে পারেন। এগুলিকে না কিন্তু কেনাই ভালো। এগুলি কিনলে আপনার আর্থিক দিকে খুব উন্নতি হবে এবং সফলতা লেগে থাকবে।
- কী কী কিনবেন
ধনতেরাসের দিন যানবাহন, সম্পত্তি, জামা কাপড়, বাসনপত্র কিনতে পারেন। দুপুর ১২ টা ৩৫ থেকে পরের দিন সকাল ১১ টা ৪০ ৬ টা ৪০ মিনিট পর্যন্ত এই জিনিসগুলো কিনবেন। শুভ সময় দেখে তবে জিনিস কিনবেন, তবেই কিন্তু আপনি আর্থিকভাবে উন্নতি করতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications