Dhanteras 2023: ধনতেরাসের দিন কোন কোন জিনিস দেখলে মা লক্ষ্মীর আগমনের বার্তা পাওয়া যায়?
Dhanteras 2023: দুর্গাপুজোর পর এবং কালীপুজোর আগে আসে ধনতেরাস উৎসব, এদিন লক্ষ্মী, গণেশের পাশাপাশি কুবেরেরও পূজো করা হয়। চলতি বছর ১০ নভেম্বর পালিত হবে ধনতেরাস উৎসব। প্রত্যেক বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরাস উৎসব।
জ্যোতিষশাস্ত্রে (astrology) এই দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। তবে এমন অনেক জিনিস আছে সেগুলি যদি আপনি ধনতেরাসের দিন দেখেন, তাও কিন্তু অত্যন্ত শুভ। এগুলি দেখলে আপনার সফলতা আসবে জীবনে, দেখুন সেই জিনিসগুলি কী কী?

- টিকটিকি দেখা কি শুভ?
জ্যোতিষশাস্ত্রে মা লক্ষ্মীর সঙ্গে টিকটিকির বিশেষ সম্পর্ক রয়েছে। যদি আপনি এই বিশেষ দিনে একটি টিকটিকি আপনার ঘরে ঘুরছে দেখেন তাহলে বুঝবেন, আপনার বাড়িতে মা লক্ষ্মী ইতিবাচক শক্তি নিয়ে আপনার বাড়িতে প্রবেশ করবে।
- কারোর হাতে পয়সা দেখা
ধনতেরাসের দিন আপনি যদি দেখেন কোনও ব্যক্তি তাঁর নিজের হাতেই একটি পয়সা রাখছে এবং পয়সা রেখে সে হাত থেকে দুবার তোলে, এইটি দেখা অত্যন্ত শুভ। এতে আপনি আর্থিক সঙ্কটের মুখোমুখি কখনোই হবে না এবং জীবনে লেগে থাকবে সফলতাও।
- পেঁচা দেখা
ধনতেরাসের দিন যদি পেঁচা দেখেন তা কিন্তু আপনার জন্য অত্যন্ত ভালো। পেঁচা হল দেবী লক্ষ্মীর বাহন, এটি দেখলে দেবীর আগমনের বার্তা পাওয়া যায়। শুধু তাই নয়, দেবীর কৃপায় আপনার জীবনের সফলতা লেগেই থাকবে। আর্থিক দিকে কোনও অসুবিধা থাকবে না।
- বাইরে আচমকাই বিড়াল দেখা
ধনতেরাসের দিন আপনি যদি ঘরের বাইরে হঠাৎই করে দেখেন আপনার সামনে একটা সাদা বিড়াল যাচ্ছে, তাহলে দেখেন তাহলে বুঝবেন আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে অর্থাৎ মা লক্ষ্মীর বিশেষ কৃপা রয়েছে আপনার ওপর। এতে আপনার জীবনে সাফল্য লেগেই থাকবে।
যদি রাস্তায় বেরিয়ে দেখেন একটি রাস্তায় কোন পয়সা বলে রয়েছে বা টাকা তাহলে বুঝবেন দেবী লক্ষীর বিশেষ কৃপা আপনার উপর রয়েছে এটি দেখলে আপনার আগামী দিন খুব ভালো আসছে বলে মনে করবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications