ধনতেরাস ২০২১: তারিখ, শুভ সময় ও তিথি একনজরে, কেনাকাটা নিয়ে কিছু টিপস জ্যোতিষমতে

ধনতেরাস ২০২১: তারিখ, শুভ সময় ও তিথি একনজরে,কেনাকাটা নিয়ে কিছু টিপস জ্যোতিষমতে

ক্যালেন্ডারের নিয়ম মেনে দুর্গাপুজোর পালা শেষ হতেই লক্ষ্মীপুজোর আয়োজনে মাতেন বাঙালি। ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপুজোর আয়োজনে ধনদাত্রী দেবীর আরাধনায় কোনও কসরৎ ছাড়ে না বাঙালি। এই পুজোর রাতভর জেগে থেকে সম্পন্ন করার পরই বাংলার ক্যালেন্ডারে এসে যায় কালীপুজো। যে কালীপুজোর দিনটিকে ভারতের বিভিন্ন প্রদেশে দিওয়ালি হিসাবে পালন করা হয়। দিওয়ালির আগের দিন পালন করা হয়, ধনতেরাস। লক্ষ্মী-গণেশের আরাধনায় এই বিশেষ উৎসব ঘিরে একাধিক রীতি পালিত হয়। দেখে নেওয়া যাক, ২০২১ সালে ধনতেরাস কবে পালিত হতে চলেছে।

ধনতেরাসের তারিখ

ধনতেরাসের তারিখ

২০২১ সালে কালীপুজো বা দিওয়ালি পড়েছে ৪ নভেম্বর। সেই দিন বাংলায় যেমন পালিত হবে মা কালিকার শক্তির পুজোকে ঘিরে উৎসব, তেমনই ধনদাত্রী লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশের আরাধনায় সেদিন ভারতের বিভিন্ন প্রান্তে পালিত হবে দিওয়ালি। এদিকে, কৃষ্ণা চতুদর্শীর আগে ত্রয়োদশীর দিন রয়েছে ধনতেরাসের অনুষ্ঠান । সেদিন ভারতের দিকে দিকে পালিত হবে এই বিশেষ সময়ক্ষণ ঘিরে পুজো। এবারে ধনতেরাস পড়েছে ২ নভেম্বর।

ধনতেরাস ২০২১ এর দিনক্ষণ

ধনতেরাস ২০২১ এর দিনক্ষণ

ধনতেরাস ২০২১ সালে ২ রা নভেম্বর পড়েছে। সেদিন মঙ্গলবার। এই দিনে প্রদোষকাল শুরু হচ্ছে সন্ধ্যে ৫ টা ৩৫ মিনিটে। আর প্রদোষকাল শেষ হবে রাত ৮ টা ১১ মিনিটে। বৃষভ কাল শুরু হবে সন্ধ্যে ৬ টা ১৮ মিনিটে, আর তা শেষ হবে সন্ধ্যে ৮ টা ১৪ মিনিটে। ধনতেরাসের পুজো মুহূর্ত শুরু হবে ২ রা নভেম্বর সন্ধ্যে ৬ টা ১৮ মিনিটে, আর তা শেষ হবে ৮ টা ১১ মিনিটে।

কোন সময়ে ধাতু কেনা শুভ?

কোন সময়ে ধাতু কেনা শুভ?

মূলত ধনতেরাসের পুজোর সময়কালের মধ্যে মহামূল্যবান ধাতু কেনা শুভ বলে মনে করা হচ্ছে। সেই সময়ে মূলত, বাসন বা ঘরের জিনিস কেনা হয়। তবে সোনা কিনে সেদিন ধরে আনলে তা লক্ষ্মীলাভের মতো করে ফল দেয়। ফলে অনেকেই ধনতেরাসের দিন ঘরে লক্ষ্মী আনার ইচ্ছাতে এই দিনে সোনা কিনে থাকেন। এমন দিনে ২ রা নভেম্বর সন্ধ্যে ৬ টা ১৮ মিনিট থেকে ৮ টা ১১ মিনিটের মধ্যে সোনা কিনলে তা শুভ ফল দিতে পারে।

কেনা কাটা নিয়ে জ্যোতিষ টিপস

কেনা কাটা নিয়ে জ্যোতিষ টিপস

এমন একটা সময় কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে সমুদ্র মন্থন করে অমৃত উঠে এসেছিল বলে জানা যায়। সেই সময় ঈশ্বর ধন্বন্তরি কলস নিয়ে প্রকট হন বলে শোনা যায়। এই জন ধনতেরাসের দিন কলসী জাতীয় জিনিস কেনার জন্য পরামর্শ দেন জ্যোতিষবিদরা। যদিও কলসকে কেন্দ্র করেই ধনতেরাসে কেনাকাটার রীতি প্রচলিত, তবে এমন দিনে ধনের দেবতা কুবেরের পুজোতে ব্যবহার হতে পারে এমন জিনিস কেনাও লাভজনক বলে মনে করা হয়।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+