ধনতেরাস ২০২১: রাশি অনুযায়ী কোন জিনিসটি কিনলে মিলবে শুভ ফল! জ্যোতিষমতে টিপস

ধনতেরাস ২০২১: রাশি অনুযায়ী কোন জিনিসটি কিনলে মিলবে শুভ ফল! জ্যোতিষমতে টিপস

২০২১ সালের ধনতেরাস আজ। এমন দিনে সকলেই চান ঘরে মা লক্ষ্মীর প্রবেশ হোক। মূলত বহু ঘরে এদিন লক্ষ্মীপুজোর আগে ধন্বন্তরির পুজো সম্পন্ন হয়। ধনতেরাসের দিন বিশেষ সময়ের মধ্যে কেনা কাটা সম্পন্ন করলে ঘরে অর্থাভাব দূর হয়ে যায় বলে জানা যায় জ্যোতিষমতে। তবে ধনতেরাসের দিন নির্দিষ্ট সময়ে কেনাকাটা করলে , শুভ মুহূর্তের মধ্যে কেনাকাটা করলে তার শুভ ফল বছরভর থাকে বলে দাবি করেন বহু জ্যোতিষবিদ। একনজরে দেখা যাক, এমন এক দিনে ধনতেরাসে ১২ টি রাশির রাশিফল অনুযায়ী, কোন রাশির জাতক জাতিকার কী কী খরিদারি করা উচিত।

মেষ

মেষ

মেষ রাশির জাতক জাতিকারা সোনার মুদ্রা, বৈদ্যুতিক বা ইলেকট্রনিক সরঞ্জাম, মোবাইল, টিভি ইত্যাদি ক্রয় করতে পারেন এদিন । এমন শুভ দিনে এই সমস্ত জিনিস কেনাকাটা করলে তার ফল শুভ হতে পারে। বলছেন জ্যোতিষবিদরা। ধনতেরাসে লাল ফল দান করাও এই রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে।

বৃষ

বৃষ

বৃষ রাশির জাতকরা আজ ধনতেরাসে সোনার মুদ্রা, গোটা কাঁচা হলুদ, ল্যাপটপ বা কম্পিউটার নিতে পারেন। এতে বছরভর আপনাদের চাহিদা পূরণ হতে পারে। মিলতে পারে কাঙ্খিত সাফল্য। উল্লেখ্য়, ইতিমধ্যেই কৃষ্ণপক্ষে তৃতীয়ার তিথি পড়ে গেলেও এদিন সন্ধ্যে ৫ টা ৩৭ মিনিট থেকে শুরু হবে ধনতেরাসের কেনাকাটার শুভ সময়।

মিথুন

মিথুন

ধনতেরাসের দিন মিথুন রাশির জাতক জাতিকারা যদি ধন সম্পত্তির মালিক হতে চান তাহলে একাধিক ইলেক্ট্রনিকের জিনিস কিনতে পারেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ফুড প্রসেসর, মিক্সার, জাফরান, চকচকে পাত্র কেনা উচিত। এক্ষেত্রে ধনতেরাসের দিন বাসন না কিনতে পারলেো জাফরান কিনলেও তা শুভ ফল দেবে বলে দাবি জ্যোতিষবিদদের।

কর্কট

কর্কট

কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য রূপার পাত্র, মুক্তার মালা বা আংটি, বাড়ি ও যানবাহন কেনা খুবই শুভ। এ ছাড়াও ফ্রিজ, ওয়াটার পিউরিফায়ার বা ওয়াটার কুলার কিনতে পারেন এই রাশির জাতক জাতিকারা। জ্যোতিষ মতে এই খরিদারি শুভ ফল দিতে পারে।

সিংহ

সিংহ

ধনতেরাসের দিন সিংহ রাশির জাতক জাতিকারা যদি সোনার গয়না বা স্বর্ণমুদ্রা কেনেন, তাহলে সারা বছর সুখ-সমৃদ্ধি পাবেন। এই লোকদের আজকে নৈবেদ্য বা দান হিসাবে কাউকে মধু বা খেজুর দেওয়া উচিত।

কন্যা

কন্যা

ধনতেরাস কেনাকাটার পক্ষে খুবই শুভ দিন। কন্যা রাশির জাতক জাতিকারা নতুন মোবাইল, ব্রডব্যান্ড সংযোগ, টিভি ও যোগাযোগ সংক্রান্ত যন্ত্রপাতি, ইস্পাতের পাত্র, গৃহস্থালী যন্ত্রপাতি কিনতে পারবেন। মনে রাখবেন আজ ক্রেডিট কার্ডের মাধ্যমে বা ঋণ নিয়ে কেনাকাটা করবেন না।

তুলা

তুলা

তুলা রাশির জাতক জাতিকারা রুপার পাত্র, বাসন পত্রের সেট, সুগন্ধি ধনতেরাসের দিনে কিনে নিতে পারেন। এমন দিনে রিয়েল এস্টেটে বিনিয়োগ করাও তাদের জন্য খুব শুভ বলে প্রমাণিত হবে।

বৃশ্চিক

বৃশ্চিক

বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ইলেকট্রনিক জিনিসপত্র, তামার বাসনপত্র, সাজসজ্জার জিনিসপত্র কিনতে পারেন। আপনি যে পণ্যটি কিনছেন তা যদি লাল রঙের হয় তবে ভাল হবে।

ধনু

ধনু

আজ ধনতেরাসের দিন ধনু রাশির জাতক জাতিকাদের লক্ষ্মীজির ছবি বা দেবী লক্ষ্মীর মূর্তি সহ একটি স্বর্ণমুদ্রা কিনে তার পূজা করা উচিত। তাহলে সারা বছর পুজো করুন, খুব উপকার হবে।

মকর

মকর

জ্যোতিষ মতে ,মকর রাশির মানুষ সম্পত্তি নিতে পারেন। এ ছাড়া যানবাহন, বাসনপত্র, বৈদ্যুতিক জিনিসপত্র কিনতে পারেন। চেষ্টা করুন যে তারা কালো রঙের হয়।

কুম্ভ

কুম্ভ

ধনতেরাসের দিন কুম্ভ রাশির জাতক ও জাতিকারা লোহার প্যান, কুকার, ফ্রিজ, টিভি, গাড়ি নিতে পারেন। এই জিনিসগুলি কালো, নীল বা ধূসর রঙের হলে খুব ভাল। তবে লোহার কোনও জিনিস বা কাচের জিনিস এদিন না কেনাই শুভ বলে বর্ণনা করছেন জ্যোতিষবিদরা।

 মীন

মীন

মীন রাশির জাতকরা যদি বাড়ি বা ফ্ল্যাট নিয়ে কিছু ভেবে থাকেন, তবে আজ তা কিনে ফেলার খুবই শুভ দিন। এদিন তা কিনলে বা জমি বাড়িতে বিনিয়োগ করলে তা শুভফলদায়ী বলে প্রমাণিত হবে। এ ছাড়া সম্পত্তিতে যেকোনো ধরনের বিনিয়োগ করা উপকারী। তামার পাত্রও কিনতে পারেন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+