Saturn Retrograde: তৈরি হচ্ছে ‘ধন রাজযোগ’, তিন রাশির ব্যক্তিদের ওপর পড়বে শুভ প্রভাব
শনি গ্রহের নাম শুনলে আমরা প্রায় সকলেই খুব ভয় পেয়ে যাই, কারণ এই গ্রহ যখন কোনও ব্যক্তির ওপর অশুভ দৃষ্টি দেন তখন সেই ব্যক্তি জীবনে সাফল্য অর্জন করতে পারেন না। শুধু তাই নয় আর্থিক দিকেও তাঁদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। পরিবারের কোনোও সদস্যের সঙ্গেই তাঁদের মিল থাকে না। শনিকে আমরা কর্মদাতা গ্রহ বলে জানি। এই গ্রহ স্থান পরিবর্তন করে থাকেন আড়াই বছর অন্তর অন্তর।
বর্তমানে শনি কুম্ভ রাশিতে রয়েছে, ৫ জুন সেখানেই বিপরীত হবে শনি। এই সময়ে তৈরি 'ধন রাজযোগ’। এই যোগ অত্যন্ত শুভ । এই যোগের প্রভাব পড়বে ১২ রাশির উপরে। তবে তিন রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ সময় শুরু হবে। সেই রাশির মধ্যে কোন রাশিটা পড়ছেন, দেখুন।

ধনরাজ যোগের শুভ প্রভাব পড়বে মেষ রাশির জাতক-জাতিকাদের উপর। এসময়ে আপনাদের আয় ক্রমশ বাড়বে। ব্যবসায় প্রচুর উন্নতি হবে। আপনাদের অঢেল সম্পত্তির মালিক হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবেশ আপনার অনুকূলে থাকবে। যারা ব্যবসা করছেন তারা নতুন ভাবে আরোও ব্যবসা শুরু করতে পারেন, সেখান থেকে আর্থিক লাভের হবে আপনাদের।

মকর রাশির ব্যক্তিদের ওপর ধন রাজযোগের শুভ প্রভাব পড়বে। এই যোগের প্রভাবে আপনি সকল কাজেই এগিয়ে যেতে সক্ষম হবেন। শ্বশুর বাড়ি থেকে সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময়ে যারা গান, আঁকা, নাচের সঙ্গে যুক্ত তাদের জীবনে সাফল্য আসবে। কাঙ্খিত চাকরির পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। বসের সঙ্গে আপনার সম্পর্ক ভালোই থাকবে। যে কারণে আপনার বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রায় সফলতা মিলবে।

মিথুন রাশির পঞ্চম ঘরে তৈরি হবে ধন রাজযোগ। তাই এই রাশি জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময় আপনার সন্তানের পড়াশোনার জন্য চিন্তা করতে হবে না। সে পরীক্ষায় ভালো ফল লাভ করবেন। শনিদেবের কৃপায় আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে। এতদিন যে আইনি ঝঞ্ঝাটের মধ্য দিয়ে আপনি চলছিলেন, সেটি থেকে বের হতে পারবেন। ব্যবসায়ীরা এই সময় লাভের মুখ দেখবেন, লটারিতে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। দূর কোথাও স্ত্রীকে নিয়ে ঘুরত যেতে পারেন, দাম্পত্য জীবনে আপনার সুখ বজায় থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications