একাদশী ২০২১: আজ থেকে শ্রীবিষ্ণুর নিদ্রা শুরুর তিথি, এই কাজগুলি থেকে দূরে থাকুন

একাদশী ২০২১: আজ থেকে শ্রীবিষ্ণুর নিদ্রা শুরুর তিথি, এই কাজগুলি থেকে দূরে থাকুন

আজ থেকে শুরু দেবশায়ানী একাদশী। এমন সময় কে ধরে নেওয়া হয় শ্রী বিষ্ণুর নিদ্রা যাত্রার সময়। এখন থেকে শুরু করে আগামী ৪ মাস পর্যন্ত শ্রী বিষ্ণু নিদ্রা যাবেন। এই সময় সংসারের সমস্ত দায়িত্ব নেন স্বয়ং মহাদেব। দেবাদিদেবর কৃপায় শ্রাবণ মাসের এই সময় ধরিত্রী শস্য শ্য়ামলা হয়। কথিত রয়েছে এই সময় বেশ কিছু রীতিনীতি পালন করলে তা সংসারে সুখ আনে। তবে অবশ্যই এমন অনেক বিষয় রয়েছে যা এই সময় করা উচিত নয়।

 একাদশী তিথি

একাদশী তিথি

১৯ জুলাই রাত ৯:৫৯ মিনিট থেকে শুরু হয়েছে একাদশী। আৎ তা ২০ জুলাই সন্ধ্যে ৭:১৭ মিনিচটে ছাড়বে। এদিন সকালেই একাদশীর উপবাসের সময় পেরিয়ে গিয়েছে। মনে করা হয় ক্ষীরসাগরে শেষনাগের ওপর আজ থেকে চার মাসের জন্য শ্রীবিষ্ণু নিদ্রায় মগ্ন হন। আরসেই উপলক্ষ্যে আজ থেকে পালিত হয় চতুর্মাস।

কোনও শুভ কাজ হবে না এই চার মাস

কোনও শুভ কাজ হবে না এই চার মাস

শ্রাবণ , ভাদ্র, আশ্বিন , কার্তিক এই তার মাসে কোনও শুভ কাজ করার নিয়ম পালিত হয়না বহু শাস্ত্র মতে। মনে করা হয়, এই সময় যেহেতু বিষ্ণুদেব নিদ্রা যান, তাই এমন সময় শুভ কাজ করা উচিত নয়। ফলে বিয়ে, বাগদান, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন এই সময় আয়োজন না করাই ভালো , বলে মত শাস্ত্রজ্ঞদের।

 কী কী করা যায় না আজ ?

কী কী করা যায় না আজ ?

আজকের দিনে গুড় খেতে বারণ করা হয়য়। বলা হয় , যে দম্পতিরা সন্তানের আশায় রয়েছেন,তাঁরা যেন আজ গায়ে তেল মালিশ না করেন। অনেকেই এই একাদশীতে রাত জেগে পুজোপাঠে ব্রতী হন। যে পরামর্শ অনেকেই দিয়ে থাকেন।

 সাফল্য পেতে গেলে কী কী খাওয়া যাবে না?

সাফল্য পেতে গেলে কী কী খাওয়া যাবে না?

যাঁরা জীবনে সাফল্য পেতে চান, তাঁরা এই সময় ভেজ খেতে পারেন। এই সময় মাছ, মাংস বা মদ খাওয়া থেকে বিরত থাকতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, জন্মাষ্টমীস দুর্গাপুজো, থেকে গণেশ চতুর্থী এই সময় পালিত হয়। এই চার মাসের মধ্যে এই দিনগুলিতে শুভ কাজ করা যেতে পারে বলে দাবি শাস্ত্র বিশেষজ্ঞদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+