মা লক্ষ্মীর কৃপায় অপার সম্পত্তির অধিকারী হন এইসব রাশির জাতকরা, জানুন লক্ষ্মীলাভের উপায়
মা লক্ষ্মীর কৃপায় অপার সম্পত্তির অধিকারী হন এইসব রাশির জাতকরা, জানুন লক্ষ্মীলাভের উপায়
ধন সম্পদ ও বৈভবের আদি দেবী হলেন মা লক্ষ্মী। তাঁর আশীর্বাদ ছাড়া কখনওই জীবনে আর্থিক ভাগ্যর উন্নতি হওয়া সম্ভব নয়। তাঁকে বৈভবের কারকও বলা হয়ে থাকে। পৃথিবীর প্রতিটি মানুষ চান অর্থনৈতিক দিক থেকে জীবনে উন্নতি সাধন করতে। আর তার জন্য সম্পদের দেবী মা লক্ষ্মীর আরাধনা করে থাকেন সকলেই। কিন্তু তার মধ্যে কিছু রাশির জাতক জাতিকারা আছেন যারা জন্ম থেকেই শুভ আর্থিক ভাগ্য নিয়ে এসে থাকেন। এবং জীবনে সামান্য পরিশ্রম করলেই অপার সম্পত্তির অধিকারী হন দেখে নেওয়া যাক কোন কোন রাশির আর্থিক ভাগ্য শুভ হয়। এবং সকলেই কী করে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করেতে পারবেন।

লক্ষ্মী লাভের উপায়
মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে সকলেই উদগ্রীব হয়ে থাকেন। কিন্তু মা লক্ষ্মী সহজে কখনও কারও বসে আসেন না। তাঁকে তুষ্ট করার জন্য বেশ কিছু উপায় অবলম্বন করতে হয়। তবে নিজের নিষ্ঠা আর ভক্তি দ্বারা সহজ কিছু উপায় করলেই লক্ষ্মীর আশীর্বাদ লাভ সম্ভব। শ্রী-যন্ত্রম মা লক্ষ্মীর খুব প্রিয়। তাই পুজোর স্থানে শ্রী-যন্ত্রম রাখলে মা লক্ষ্মীর কৃপা লাভ সম্ভব হয়। মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তিনবার শঙ্খ বাজালেও মা লক্ষ্মীর কৃপা লাভ সম্ভব। বৃহস্পতিবার দেবী লক্ষ্মীকে একটি করে পদ্মফুল এবং সপ্তাহের যে কোনও তিনদিন দেবীকে লাল গোলাপ ফুল বা সুগন্ধি যুক্ত যে কোনও ফুল অর্পণ করলে তা লক্ষ্মীর খুব প্রিয়। দেবী লক্ষ্মীকে চন্দনের আতর বা সুগন্ধি তুলোয় করে অর্পণ করলেও দেবীর আশীর্বাদ পাওয়া যায়। মন্ত্র হিসেবে 'ওম শ্রী হ্রীম ক্লিন শ্রী সিদ্ধ লক্ষ্মৈ নমঃ' খুবই প্রভাবশালী মন্ত্র। মূলত এটি বৈভব লক্ষ্মীর মন্ত্র, এই মন্ত্রটি রোজ ১০৮ বার জপ করলে জীবনে অপার ঐশ্বর্য লাভ হয়।

মেষ রাশি
জ্যোতিষশাস্ত্র অনুসারে, মেষ রাশির জাতক জাতিকারা জন্ম থেকেই দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান। আর্থিক ক্ষেত্রেও এই রাশির জাতকরা অন্যদের থেকে এগিয়ে থাকেন। এই রাশির জাতক জাতিকাদের জীবনে অনেক চ্যালেঞ্জ আসে, কিন্তু দৃঢ়তার সঙ্গে তাঁদের জীবনের সকল কঠিন পরিস্থিতির মোকাবেলা করে এবং এগিয়ে যেতে থাকেন। সততা ও পরিশ্রমে ভয় না পাওয়া, এই দুই গুণের জন্য এই রাশির জাতক জাতিকাদের জীবনে ধন-সম্পদের অভাব হয় না।

বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকারা এমনিতে খুব চঞ্চল স্বভাবের হন। কিন্তু সেই সঙ্গে জীবনে এগিয়ে যেতে ভাগ্যও তাঁদের অনেক সাহায্য করে। তাঁদের করুণাময় স্বভাবের কারণে এই মানুষগুলো সহজেই যে কারও মন জয় করে নেন। তা ছাড়া এই রাশির ব্যক্তিরা কথাবার্তায়ও পারদর্শী হন, এই দক্ষতা দিয়ে এই রাশির ব্যক্তিরা যে কাউকে নিজের দিকে আকৃষ্ট করেন। এই রাশির জাতক জাতিকাদের উপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে। এ কারণে জীবনে কখনো অর্থের অভাবের সম্মুখীন হতে হয় না তাঁদের।

কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের উপরও মা লক্ষ্মীর কৃপা বজায় থাকে। এই রাশির জাতকরা ভাগ্যের সমর্থন পান। তাই এই রাশির মানুষরা খুব পরিশ্রমী এবং বুদ্ধিমান হন। এসব মানুষের জীবনে সম্পদ ও জীবনযাত্রায় ভোগ বিলাস ও জাঁকজমকের কোনও কমতি থাকে না।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications