দেব উত্থানী একাদশী থেকে কোন রাশির ব্যক্তিদের ভাগ্যের দ্বার খুলতে চলেছে, জানুন

জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে দেব উত্থানী একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর এই দিনটি সকলে পালন করে থাকেন। এই দিনে বিষ্ণুদেবের পুজো করা হয়। বিষ্ণুর পুজো করলে জীবনে সাফল্য লেগে থাকে। এমনকি আর্থিক দিকেও লাভ হয় ব্যক্তির। দেবশয়নী একাদশী থেকে চার মাস যোগনিদ্রায় থাকেন বিষ্ণু দেব।

তারপর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জাগেন বিষ্ণুদেব। এই দিনটি কিন্তু দেব উত্থানী একাদশী নামেই পরিচিত। চলতি বছর এই সময় হর্ষণ যোগ ও সর্বসিদ্ধি যোগ গঠিত হবে। আর এই সময় কিছু রাশির জাতক-জাতিক আর্থিক দিকে খুব লাভ হবে। সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, দেখুন।

Dev Uthani Ekadashi

  • সময়

কার্তিক একাদশী পড়েছে ১১ নভেম্বর সন্ধ্যে ৬ টা ৪৬ মিনিটে থেকে যা চলবে ১২ নভেম্বর বিকেল ৪ টে ০৪ মিনিট পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী দেবতা উত্থানী একাদশী পালিত হবে ১২ নভেম্বর। ১৩ নভেম্বর সকাল ৬ টা ৪২ থেকে ৮ টা ৫১ মিনিট পর্যন্ত আপনারা উপোস করতে পারবেন।

  • মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। এসময় ধন-সম্পদ বাড়তে থাকবে আপনার। পিতা মাতার কাছ থেকে বিশেষ সহযোগিতা পাবেন। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। বাবা-মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকায় আপনার মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। এসময় আপনি স্ত্রীর সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন।

  • কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকাদের চাকরি থেকে ব্যবসায় খুব লাভ হবে। কোনও কাজেই পিছিয়ে যাবেন না। গাড়ি, বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। এসময় থেকে আপনি ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে পারবেন। নতুন জমি কেনার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের।

  • তুলা রাশি

তুলা রাশির জাতক-জাতিকারা ব্যবসায় বিনিয়োগ করতে চাইলে তা করতে পারেন। ব্যবসায় অর্থপ্রাপ্তি হবে। এসময় অবিবাহিতদের বিয়ে হয়ে যেতে পারে। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। ভাগ্যের দ্বার খুলবে আপনার। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখের মুখ দেখবেন। আপনার শরীর সুস্থই থাকবে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।

  • বৃশ্চিক রাশি

এই রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু হবে। সমাজে সম্মান বাড়তে থাকবে। বিবাহিতদের অত্যন্ত শুভ সময়। শরীর ভালো থাকায় মানসিক চাপও কমবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখী হবেন। কোনও কাজে পিছিয়ে পড়বেন না আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+