দেব দীপাবলীর দিন হবে বছরের অন্তিম চন্দ্রগ্রহণ, ভুলেও করবেন না এই কাজগুলি

দিওয়ালির একদিন পর অর্থাৎ ২৫ অক্টোবরে বছরের শেষ সূর্যগ্রহণ হয়ে গিয়েছে। এখন বছরের অন্তিম চন্দ্রগ্রহণ হওয়া বাকি আছে। এটি পূর্ণ চন্দ্রগ্রহণ হবে এবং সেটা ৮ নভেম্বরে হতে চলেছে। এইদিন আবার দেব দীপাবলীও পালন করা হবে। ভারতের বেশ কিছু অংশ থেকে এই গ্রহণ আংশিকভাবে দেখা যাবে। এই সময় বেশ কিছু কাজ এমন রয়েছে যেটাকে এই সময় করা উচিত নয় বলে মনে হয়েছে। আসুন জেনে নেওয়া যাক যে চন্দ্রগ্রহণের সময় কোন কথাগুলি মাথায় রাখতে হবে।

একদিন আগে হয়ত পালন হবে দেব দীপাবলী

একদিন আগে হয়ত পালন হবে দেব দীপাবলী

এইদিন দেব দীপাবলীও পালন করা হবে। যদিও চন্দ্রগ্রহণের জন্য জ্যোতিষীরা দেব দীপাবলী একদিন আগে পালন করার কথা চিন্তাভাবনা করছে। ভারতের অনেক অংশ থেকে এই চন্দ্রগ্রহণ আংশিকভাবে দেখা যাবে।

সূতক কাল কখন হবে

সূতক কাল কখন হবে

চন্দ্রগ্রহণ ৮ নভেম্বর ২০২২ সালে মঙ্গলবারে হবে। এটি সন্ধ্যা ৫টা বেজে ৩২ মিনিট থেকে শুরু হবে এবং ৬টা বেজে ১৮ মিনিটে শেষ হবে। সুতকের সূচনা সকাল ৯টা বেজে ২১ মিনিট থেকে শুরু হয়ে যাবে আর এটা শেষ হবে সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে।

এখানে গ্রহণ দেখা যাবে

এখানে গ্রহণ দেখা যাবে

চন্দ্রগ্রহণ উত্তর ও পূর্ব ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগর, হিন্দ মহাসাগর, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার অধিকাংশ অংশে দেখা যাবে। অন্যদিকে ভারতের মধ্যে কলকাতা, শিলিগুড়ি, পাটনা, রাঁচি, গুয়াহাটি থেকে দেখতে পাওয়া যাবে।

মনে রাখতে হবে এই কথাগুলি

মনে রাখতে হবে এই কথাগুলি

চন্দ্রগ্রহণের সময় বিশেষ করে গর্ভবতী মহিলারা বিশেষ করে নিজেদের খেয়াল রাখবেন। এদের বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময় যে কোনও ধরনের ধার্মিক কাজ করা থেকে বিরত থাকুন। এরকম অবস্থায় সুতক কাল শুরু হওয়ার পর পুজো-পাঠ না করাই উচিত। এই সময় যাত্রা করা অশুভ বলে মনে করা হয়। এরকম অবস্থায় সফর করবেন না।

এই কাজগুলি ভুলেও করবেন না

এই কাজগুলি ভুলেও করবেন না

চন্দ্রগ্রহণের সময় ঘুমনো উচিত নয়। এই সময় কোনও ধরনে তীক্ষ্ণ বা ধারালো বস্তু থেকে দূরে থাকুন বা সেটা ব্যবহার করা এড়িয়ে চলুন। বিশ্বাস করা হয় যে এইদিন গঙ্গানদীতে স্নান করা খুবই শুভ। স্নানের পর দান করা আপনাকে পুণ্যলাভ করাবে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+