বিয়েতে বিলম্ব? এখনই এই উপায়গুলি করুন, হবে সব সমস্যার সমাধান
জ্যোতিষ বিজ্ঞানের মতে, গ্রহের পরিবর্তনও আপনার বিয়ের বিলম্বের কারণ হতে পারে। এই বিশ্ব ও এর মধ্যে থাকা মানুষ ইশ্বরের পরম সত্ত্বার সঙ্গে যুক্ত রয়েছে। কিন্তু এটাও সত্যি যে প্রত্যেক মানুষ কর্ম ও ভাগ্যের সঙ্গে বাঁধা রয়েছে। এইজন্য কর্মের ফল বা কর্ম দণ্ড আজ নয়তো কাল কোনও না কোনও ভাবে ভুগতেই হবে। যদিও অশুভ প্রভাব পাওয়ার পর মানুষের চিন্তা-অশান্তি আলাদা আলাদা হয়। কিন্তু যাঁদের বিয়ে হচ্ছেই না অথবা বিয়ে হতে অনেক দেরি হচ্ছে তাঁদের সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য জ্যোতিষ বিজ্ঞানে কিছু উপায়ের কথা বলা হয়েছে, যা আপনাকে এ ধরনের সমস্যা থেকে মুক্তি দিতে পারে।

অশান্তিতে থাকে পুরো পরিবার
বিয়ে দেরি করে হওয়ার অনেক কারণ থাকে। অনেকে আবার কেরিয়ার তৈরি করার চক্করে বিয়েকে অত গুরুত্ব দেয় না অথবা বিয়ে করার মানসিকতাও থাকে না। তবে অনেকে যুবক-যুবতী রয়েছেন যাঁদের বয়স বাড়লেও বিয়ে হচ্ছে না, বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। বিয়ে বিলম্ব হওয়ার প্রভাব শুধু ছেলে-মেয়ের ওপরই নয় বরং পুরো পরিবারের ওপর পড়ে। কারণ এরকম হওয়ার পর তার পুরো পরিবারের মধ্যে অশান্তি চলতে থাকে।

বিয়ে বিলম্ব হওয়ার কারণ
পরিবারের বহু চেষ্টার পরও বিয়ে নিশ্চিত হয় না এবং পাকা কথা হওয়ার পরও কোনও কারণ ছাড়াই ভেঙে যায়। এমন পরিস্থিতিতে বিয়েতে এসব বাধা আসার কারণ কী তা মানুষ বুঝতে পারে না। এমন পরিস্থিতিতে আমরা আপনাকে বলি যে বিয়েতে বিলম্ব এবং বাধার কারণ হল গ্রহের প্রভাব এবং তাদের গতিবিধি। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, যদি কোনও ব্যক্তির কুণ্ডলীর সপ্তম ঘরে অশুভ গ্রহের প্রভাব থাকে, তবে এই পরিস্থিতিতেও তার বিবাহে বাধা আসে। একইভাবে পিতৃদোষ, মাঙ্গলিক দোষ এবং কুণ্ডলীতে সপ্তম ঘরে গ্রহের মিলন থাকলে তাও বিবাহে বিলম্বের একটি বড় কারণ। একইভাবে কারও সপ্তম ঘরে সূর্য দুর্বল থাকলে বিয়েতে দেরি হতে পারে।

সঠিক সময়ে করুন সঠিক উপায়
ভারতীয় জ্যোতিষশাস্ত্রে প্রতিটি সমস্যার সমাধান বলা আছে। এমন পরিস্থিতিতে যদি আপনার বিয়েতেও দেরি হয়, তাহলে এই প্রতিকারগুলি অবলম্বন করে আপনি এই ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন। প্রথম প্রতিকার হিসাবে, প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে দেবী লক্ষ্মীর আরাধনার পাশাপাশি প্রতিদিন শ্রী সুক্তম পাঠ করুন। একই সময়ে, লক্ষ্মী নারায়ণ মন্দিরে শৃঙ্গার সামগ্রী অর্পণ করুন।

করতে পারেন এই উপায়গুলিও
-জলে এক চুটকি হলুদ দিয়ে স্নান করুন এবং এই সময় বিয়েতে দেরি হওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করুন।
-১৩ দিন পর্যন্ত অশ্বত্থ গাছে জল দিন। এই উপায় খুব কার্যকরী প্রমাণিত হয়েছে।
-মাঙ্গলিক দোষ যাঁদের রয়েছে তাঁরা মঙ্গল চন্দ্রিকা স্ত্রোত্রের পাঠ করুন। এছাড়া কোনও যোগ্য জ্যোতিষীর সঙ্গে কথা বলে এর সমাধান করুন।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications