Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিবাহে বিলম্ব!‌ বাস্তু মতে এই প্রতিকারগুলি মেনে চলুন, পাবেন সুফল

বিয়েতে বিলম্ব দূর করার বাস্তু টিপস

বিয়ে হিন্দু ধর্মের ১৬টি সংস্কারের মধ্যে একটি। এই বিয়েকে খুবই মাহাত্ম্যপূর্ণ সংস্কার হিসাবে মানা হয়েছে। এই সংস্কারের জন্য অনেক রীতি–রেওয়াজ পালন করা হয়ে থাকে। অনেকসময়ই দেখা যায় যে কোনও কারণ ছাড়াই বিয়ে হতে দেরি হচ্ছে। আবার কখনও কখনও এরকমও হয় যে সবকিছু ঠিক হয়ে যাওয়ার পরও বিয়ে আটকে যায়। বিয়েতে বিলম্ব বা বাধার পিছনে অনেকগুলি কারণ রয়েছে, যা দূর করার জন্য বাস্তুতে বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছে। বাস্তুশাস্ত্রের এই প্রতিকারগুলি দাম্পত্য জীবনে আসা অনেক ধরনের বাধা দূর করে দাম্পত্য জীবনকে সুখী করে।

বিবাহে বিলম্ব!‌ বাস্তু মতে এই প্রতিকারগুলি মেনে চলুন, পাবেন সুফল

শীঘ্র বিয়ে হওয়ার বাস্তু উপায়

১)‌ কেউ যদি আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে, তাহলে তাকে এমন জায়গায় বসতে দিন যেখান থেকে বাড়ির মূল দরজাটি দেখা যায় না। অর্থাৎ ঘরের মুখ্য দরজার দিকে পিঠ করে বসান।

২)‌ যে খাটে আপনি ঘুমোন সেই খাটের নীচে বেকার কোনও জিনিস বা লোহার কোনও জিনিস রাখবেন না। বাস্তু মতে এই জিনিসগুলি বিয়েতে বাধা উৎপন্ন করে।

৩)‌ অনেক সময়ই মঙ্গল দোষের কারণেও বিয়েতে সমস্যা হতে পারে। এই দোষ দূর করার জন্য ঘরের মূল দরজার রঙ গোলাপি বা হাল্কা লাল রঙের করান।

৪)‌ আপনার ঘরে কোনো খালি পাত্র বা ট্যাঙ্ক রাখবেন না। যদি এটি ইতিমধ্যেই থাকে তবে অবিলম্বে এটি সরিয়ে ফেলুন। এ ছাড়া ঘর থেকে খুব ভারী জিনিস সরিয়ে ফেলুন।

৫)‌ বাড়ির মূল ফটকের সঙ্গে যদি কোনও ধরনের বাস্তু ত্রুটি থাকে, তাহলে এমন পরিস্থিতিতে বিয়ে চূড়ান্ত করার জন্য অন্য কোনও জায়গা বেছে নেওয়া উচিত।


শীঘ্র বিয়ে হওয়ার অন্য উপায়

১)‌ সোমবার আড়াই কেজি ছোলার ডাল এবং দেড় লিটার কাঁচা গরুর দুধ দান করুন। এতে বিয়েতে বিলম্ব হওয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

২)‌ শনি দোষের কারণে যদি বিবাহ বিলম্বিত হয়, তবে শনিবার সর্ষের তেলে আপনার ছায়া দেখে দান করুন। এটা একটানা সাত শনিবার করতে হবে।

৩)‌ যদি কোনও মেয়ের বিয়ে না হয়, তবে বিয়ের জন্য প্রস্তু্ত কোনও কনেকে দিয়ে তাঁর হাতে মেহেন্দি লাগান। এটি শীঘ্র বিয়ের পথ প্রশস্ত করে।

৪)‌ কোনও মেয়ের বিয়েতে বার বার বাধা এলে শিবলিঙ্গে কাঁচা দুধ অর্পণ করুন।

৫)‌ বাড়ির বিবাহযোগ্য ছেলে-মেয়েদের কখনওই দক্ষিণ-পশ্চিম কোণে শোওয়ার ঘর করতে নেই। এতে বিয়ে হতে অত্যন্ত দেরি হয়।


৬)‌ ছেলে বা মেয়ে উভয়েই যদি যথা সময়ে বিয়ে করতে চান তবে কখনওই দক্ষিণ দিকে মাথা করে ঘুমনো উচিত নয়


More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+