ভারতে করোনার প্রকোপ কবে থামবে! হাজার বছর পুরনো প্রাচীন শাস্ত্রে কোন ইঙ্গিত রয়েছে
ভারতে করোনার প্রকোপ কবে থামবে! হাজার বছর পুরনো প্রাচীন শাস্ত্রে কোন ইঙ্গিত রয়েছে
করোনার মহাপ্রলয় কবে থামবে, তার অপেক্ষায় গোটা বিশ্ব। করোনার মারণ প্রভাব ঠেকাতে ওষুধ নিয়ে গবেষণায় মত্ত বৈজ্ঞানিকরা। বিভিন্ন গবেষণার দ্বারা আবিষ্কারের চেষ্টা চলছে করোনা মুক্তির পথ। এমন পরিস্থিতিতে একটি নতুন রিপোর্ট বলছে যে করোনায় আক্রমণ নিয়ে ১০ হাজার বছর পুরনো নারদ সংহিতায় রয়েছে এমন রোগ নিয়ে বেশ কিছু তথ্য।

নারদ সংহিতা ও করোনার ইঙ্গিত
বেশ কয়েকটি তথ্য অনুযায়ী, প্রায় কয়েক দশক পুরনো নারদ সংহিতা জানিয়েছিল করোনা আক্রমণের ইঙ্গিত ।সেখানে স্পষ্ট করে কোনও রোগের উল্লেখ না থাকলেও বলা হয়েছিল এমন এক মারণ রোগের কথা।

ভারতে করোনার সংক্রমণ নিয়ে কোন তথ্য উঠে আসছে?
বলা হচ্ছে, নারদ সংহিতায় রয়েছে, ২০১৯ সালের শেষে যে সূর্যগ্রহণ হয় স সেই সময় থেকেই এক মহামারীর প্রভাব বিশ্বকে তছনছ করবে। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে সূর্যগ্রহণ হয়েছে এবং সেই সময় থেকেই চিনে করোনার প্রাদুর্ভাব ধরা পড়ে। এছাড়াও এই সময়ে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধের ইঙ্গিত রয়েছে এই সংহিতায়। যে একই ইঙ্গিত ফরাসী জ্যোতিষবিদ নস্ত্রাদামুসও দিয়েছেন বলে দেখা গিয়েছে।

বিশিষ্ট সংহিতায় কী বলা রয়েছে?
বেশ কয়েকটি তথ্য বলছে ভারতীয় শাস্ত্র বিশিষ্ট সংহিতায় রয়েছে, পূর্বভদ্র নক্ষত্র যেদিন দেখা দেবে সেদিনই এই রোগের প্রাদুর্ভাব শুরু হবে। উল্লেখ্য, ২০১৯ সালের ২৬ ডিসেম্বর পূর্বভদ্র নক্ষত্র দোখা দিয়েছিল। এই তথ্যও সত্যি যে , চিন গত ডিসেম্বর থেকেই করোনার মতো মহামারীর প্রভাবে আক্রান্ত।

ভারতে করোনা ভাইরাস কতদিন পর্যন্ত থাকবে?
ভারতে করোনা ভাইরাসের স্থায়িত্ব নিয়েও প্রাচীন একাধিক শাস্ত্রে একাধিক তথ্য রয়েছে। বিশিষ্ট সংহিতা বলছে, ভারতে এই মহামারীর প্রকোপ ৩ থেকে ৭ মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে বহু শাস্ত্রজ্ঞের মতে, এই ইঙ্গিত বিভিন্ন ছন্দ মেলানো চার লাইনের স্তবকে লেখা রয়েছে। যার অর্থ এভাবেই বর্ণনা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications