অগাস্টে সূর্য ও বুধের মিলনে ব্যাপক আর্থিক লাভ হতে চলেছে এইসব রাশির জীবনে

অগাস্টে সূর্য ও বুধের মিলনে ব্যাপক আর্থিক লাভ হতে চলেছে এইসব রাশির জীবনে

যে কোনও মাসেই নিজেদের স্থান পরিবর্তন করে থাকে একাধিক গ্রহ নক্ষত্র। সেই মতই শুরু হয়েছে অগাস্ট মাস। আর এই মাসে নিজেদের জায়গা পরিবর্তন করতে চলেছে একাধিক গ্রহ এবং নক্ষত্র। আর সেই মত এই মাসে নিজেদের অবস্থান পরিবর্তন করতে চলেছেন সূর্য, বুধের মত গুরুত্বপূর্ণ গ্রহও। আর চলতি মাসে অর্থাৎ অগাস্টে সিংহ রাশিতে মিলিত হতে চলেছেন এই দুই গ্রহ। আর যারফলে উৎপন্ন হবে বিরল যোগের। এই বিরল যোগের ফলে আর্থিক লাভ সহ একাধিক শুভ প্রভাব পড়তে চলেছে কিছু রাশির জতক জাতিকাদের জীবনে। দেখে নেওয়া যাক চলতি অগাস্ট মাসে বুধ ও সূর্যের মিলনের ফলে কোন কোন রাশির উপর কেমন প্রভাব পড়তে চলেছে।


মেষ রাশি

মেষ রাশি

সিংহ রাশিতে সূর্য ও বুধের মিলনের কারণে মেষ রাশির জাতকদের নানা রকমের সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে । এই সময়ে উদ্যমী হয়ে কাজ করতে সক্ষম হবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাঁদের জন্য এই সময়টি ভালো হবে। এই মাসে সন্তানদের সঙ্গে খুব ভালো সময় কাটতে চলেছে। এই সময়টি আর্থিক দিক থেকেও ভালো হবে এবং ব্যবসায় মুনাফা অর্জন করবেন। যে কোনও কাজ সফল হব। কর্মক্ষেত্রে করা কঠোর পরিশ্রম শুভ ফল দেবে এবং শেয়ারের ব্যবসায় লাভ পাবেন। প্রেমের জন্যও এটি ভালো সময় হবে।

মিথুন রাশি

মিথুন রাশি

সূর্য ও বুধের মিলনকালে পারিবারিক জীবনের টানাপোড়েন কেটে যাবে। কর্মক্ষেত্রে শুভ ফল পাওয়া যাবে। পাশাপাশি যদি কোথাও চাকরি করেন তবে এই সময়ের মধ্যে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুযোগ পেতে পারেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাঁরাও ভালো ফল পাবেন। এছাড়াও, কোনও বিজনেস ট্রিপে যেতে পারেন। অর্থ বিনিয়োগের জন্য এই সময়টি খুবই উপযুক্ত। যদি শেয়ার কেনার চিন্তা করেন তবে ভেবে পদক্ষেপ নেওয়া ঠিক হবে।

কর্কট রাশি

কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বুধ ও সূর্যের যোগ শুভ হবে । এই সময়ে কেরিয়ারে সুবিধা পাবেন, যে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরিবারের সদস্যের পূর্ণ সমর্থন পাবেন। পড়ুয়াদের জন্য এই সময়টি ভালো হবে। এ ছাড়া জ্যোতিষশাস্ত্র অধ্যয়নের দিকে ঝোঁক বেশি থাকবে। যারা চাকরি করছেন কাজে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুশি হবেন। কাজের ক্ষেত্রে কিছু বড় দায়িত্ব পেতে পারেন। এছাড়াও এই রাশির জাতক জাতিকারা আর্থিক দিক থেকে লাভবান হবেন এবং অর্থ সঞ্চয়ে সফল হবেন।

 তুলা রাশি

তুলা রাশি

সূর্য এবং বুধের মিলনের ফলে অগাস্ট মাসে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য খুব শুভ সময় আসতে চলেছে। সমাজে সম্মান বৃদ্ধি পাবে। ব্যক্তিগত জীবনে পরিবারের সদস্যদের বিশেষ করে বাড়িতে ভাই বোনের সমর্থন পাবেন। এছাড়াও পেশাদার ব্যবসায়ীরা নিজেদের কঠোর পরিশ্রমের জন্য শুভ ফল পাবেন। আর্থিক দিক থেকেও এই সময়টি খুবই অনুকূল হবে। এই সময় আরও বেশিকরে অর্থ উপার্জন করতে এবং নতুন উৎস থেকে অর্থ পেতে সক্ষম হবেন। যদি শেয়ার বাজারে বিনিয়োগ করার পরিকল্পনা করেন তবে এই সময়টি খুবই ভাল হতে চলেছে।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+