Chinese Horoscope 2025: নয়া বছরে চাইনিজ রাশিচক্রের মধ্যে লাভবান রাশি কারা

আগত নতুন বছরকে চিনা ভাষায় উড স্নেক বছর বলা হচ্ছে। চাইনিজ ক্যালেন্ডার অনুযায়ী নতুন বছর শুরু হচ্ছে ২৯ জানুয়ারি ২০২৫ থেকে শেষ হচ্ছে ১৬ ফেব্রুয়ারি ২০২৬ সালে। চিনে মেষ, বৃষ, কন্যা, তুলা রাশির মতো কোনও রাশি নেই। পরিবর্তে, প্রতি বছর ১২টি বিশেষ প্রাণীর নামে নামকরণ করা হয়।

প্রাণীর নাম ইঁদুর, বলদ, বাঘ, খরগোশ, ড্রাগন, সাপ, ঘোড়া, ছাগল, বানর, মোরগ, কুকুর ও শূকর। চাইনিজ রাশিফল অনুযায়ী ২০২৫ সালে কোন রাশির ব্যক্তিদের কেমন যেতে চলেছে, কাদের ভাগ্যের দ্বারই বা খুলবে, জানুন।

astrology office

  • ইঁদুর

এই রাশির ব্যক্তিদের আর্থিকদিকে খুব লাভ হবে। তাদের মনের মানুষের দেখা হতে পারে। আবার তারা খুব সাহসী প্রকৃতির হয়ে উঠবে। এই রাশির জাতকদের জন্য, নতুন বছর ২০২৫ সালে তাদের কর্মজীবনে অনেক বড় সুযোগ পাবেন। লোন নিয়ে থাকলে এবছরই তা শোধ করতে পারবেন। বিদেশ থেকেও নতুন প্রজেক্টে কাজ পেতে পারেন। আপনার যদি অর্থের প্রয়োজন হয় আপনি এই সময়ে কারোর থেকে ঋণ নিতে পারেন। নেওয়া এড়িয়ে চলুন। তাছাড়া নতুন চাকরির জন্য চেষ্টা করতে পারবেন। বিবাহিত জীবনে সুখী হবেন আপনি।

  • ষাঁড়

আগামী বছর এই চিনা রাশির জাতক জাতিকাদের জন্য কখনও সুখের আবার কখনো দুঃখের হবে। মানে জীবনে উত্থান, পতনের মধ্যে দিয়ে যাবে। তাদের নিজেকে ঠান্ডা রেখে শান্তভাবে সব কাজ করতে হবে। আপনার স্ত্রীর সঙ্গে আপনার বিবাদ হতে পারে। আপনার ব্যবসা ভালো হবে। কর্মচারীরা বছরের শুরুতে তাদের বসকে কিছু দেখাতে সফল হবেন।

যার কারণে আপনার সিনিয়র আপনার পদোন্নতির কথা ভাববেন। যারা এবছর সরকারি চাকরি পেতে চাইছেন, তাদের ইচ্ছা এবছর অবশ্যই পূরণ হবে। স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে। চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে।

  • বাঘ

২০২৫ সালে বাঘ রাশির ব্যক্তিদের আর্থিকদিকে লাভ হবে। বিবাহিত দম্পতিদেরা জীবনে খুব সুখী হবেন। আপনার আয়ের উৎস খুঁজে পাবেন। যার কারণে আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আপনি আপনার জীবনে যোগব্যায়াম এবং ব্যায়াম করতে হবে। এই বছর আপনি জমি ও শেয়ার বাজারে বিনিয়োগ করতে হবে। কোথাও থেকে পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনাও রয়েছে।

  • শূকর

শূকর রাশির জাতকদের জন্য পরিবেশ অনুকূল হতে চলেছে। যারা এখনও অবিবাহিত তাদের আগামী বছরে বিয়ে হতে পারে। অবিবাহিত ব্যক্তিদের বিয়ের হয়ে যেতে পারে। আপনার কর্মজীবনে কিছু উত্থান-পতন লেগে থাকবে। সরকারি চাকরি সংক্রান্ত কোনও স্বপ্ন থাকলে আপনার ইচ্ছা পূরণ হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+