Chinese Horoscope 2024: উড ড্রাগন বছরে ভাগ্যের দ্বার খুলতে চলেছে এই রাশির জাতকদের
চীনা ভাষায় আগত ২০২৪ সালের বিশেষ গুরুত্ব রয়েছে। এই বছরকে উড ড্রাগন বছর বলা হচ্ছে, কারণ, চাইনিজ ক্যালেন্ডার অনুযায়ী নতুন বছর শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি ২০২৪ থেকে শেষ হচ্ছে ২৮ জানুয়ারি ২০২৫ সালে তাই। ড্রাগনকে চীনের বাসিন্দারা শক্তি ও সৌভাগ্যের প্রতীক বলে মনে করে থাকেন।
তাই তাঁরা নতুন বছর উপলক্ষ্যে প্রতি বছর রঙবে রঙের ড্রাগনের পুতুল তৈরি করেন এবং তা দিয়ে নানান অনুষ্ঠানের আয়োজনও করে থাকেন। এমনকি ড্রাগন নাচেরও আয়োজন চীনারা। এই উড ড্রাগন বছর অনুয়ায়ী ২০২৪ সাল কোন রাশির জাতক জাতিকাদের ভালো যাবে, দেখুন।

- ধনু রাশি
ধনু রাশির (Sagittarius) জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। এসময়ে আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। শুধু তাই নয়, পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন আপনি। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। তাছাড়া আপনি যদি কোথাও অর্থ বিনিয়োগ করতে চান করতে পারেন, সেখান থেকে লাভের মুখ দেখবেন আপনি।
- মকর রাশি
মকর রাশির (Capricorn) ব্যক্তিদের জীবন খুব ভালো সময় যাবে। এসময় আপনি সকল কাজেই মনোনিবেশ করতে পারেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন সেখানে তাদের সফলতা আসবে। অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনার। পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে পারবেন আপনি। তাই যারা রাজনীতি করছেন তাঁদের নাম, যশ, ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে। তবে অবশ্যই এসময় যে কাজ করবেন বাবা-মায়ের পরামর্শ মেনে তবেই করার চেষ্টা করবেন,। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখের মুখ দেখবেন।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির (Aquarius) জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনি আর্থিক দিকে যেমন লাভ করবেন ঠিক তেমনই ব্যবসা ক্ষেত্রেও খুব সফলতা অর্জন করতে পারবেন। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করবেন। তাহলে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। এবছর আপনি প্রত্যেকটি কাজে যেমন সফলতা অর্জন করতে পারবেন, ঠিক তেমনই দাম্পত্য জীবনেও আপনি সুখের মুখ দেখবেন।
- মীন রাশি
মীন রাশির (Pisces) ব্যক্তিদের জন্য বেশ ভালো সময়। এসময় আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন সেখান থেকে নতুন সম্পত্তি কিনতে পারেন। বিদেশযাত্রার সম্ভাবনা রয়েছে এই রাশির ব্যক্তিদের। এসময় পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন আপনি। আর্থিক দিকেও খুব লাভ হবে। তাছাড়া জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকার কারণে সকল সদস্যরা আপনার পাশেই থাকবেন। সকল কাজে আপনি তাদের সাহায্য পাবেন। মনকে শান্ত রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications