Chinese Horoscope 2024: উড ড্রাগন বছরে বারো রাশির ব্যক্তিদের কেমন যেতে চলেছে, দেখুন
চীনা ভাষায় ২০২৪ সালের বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ এই বছরটি হল উড ড্রাগন বছর, চাইনিজ ক্যালেন্ডার অনুযায়ী নতুন বছর শুরু হচ্ছে ১০ ফেব্রুয়ারি ২০২৪ থেকে শেষ হচ্ছে ২৮ জানুয়ারি ২০২৫ সালে। চীনারা ড্রাগনকে মনে করেন, শক্তি ও সৌভাগ্যের প্রতীক, আর চীনের বহু এলাকায় নতুন বছর উপলক্ষ্যে ড্রাগন নাচও করা হয়, তাঁরা এই সময়ে লম্বা, রং ঝলমলে ড্রাগনের পুতুল তৈরি করে নানান অনুষ্ঠান তৈরি করে থাকেন তাঁরা।
আর এই উড ড্রাগন বছরে বারো রাশির ব্যক্তিদের কেমন যেতে চলেছে, দেখুন। কোন রাশির ব্যক্তিদের ভালো সময় যাবে, কাদেরই বা আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, দেখুন।

- মেষ রাশি
মেষ রাশির ব্যক্তিরা কর্মজীবনে খুব ভালো ফল পাবেন। আয় ক্রমশ বাড়তে থাকবে। চাকরিতে আপনার পদোন্নতির সঙ্গে সঙ্গে ভালো বেতন পাবেন। এই বছর ব্যবসায়ে আপনি বিনিয়োগ করলে লাভবান হতে পারেন এবং আপনি ব্যবসা সংক্রান্ত নতুন ধারণার প্রতি আগ্রহী হতে পারেন। এপ্রিল থেকে অগাস্ট পর্যন্ত সময়টি পারিবারিক দৃষ্টিকোণ থেকে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।সেপ্টেম্বর থেকে নভেম্বরের মাঝামাঝি সময়ে আপনাকে আপনার পিতার স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখবেন। দাম্পত্য জীবনে আপনি সুখে থাকতে পারবেন।
- বৃষ রাশি
এই বছর বৃষ রাশির মানুষদের ব্যক্তিত্ব আরও বাড়বে। তাদের ব্যক্তিত্ব দেখে মানুষ মুগ্ধ হবেন। শুক্র বৃষ রাশির অধিপতি, তাই তারা সৃজনশীল ও শৈল্পিক কাজের দিকে বেশি ঝুঁকবেন। নিজেদের পাশাপাশি তারা অন্যের শিল্পকেও সম্মান করবেন। এই রাশির জাতক জাতিকারা খুব আত্মমর্যাদাশীল প্রকৃতির হয়। আপনারা কঠোর পরিশ্রমের ফল পাবেন। এই বছর আপনার কাজ এবং ব্যবসায় খুব লাভ হবে।
- মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের স্বভাব হল সর্বদা আনন্দে থাকা। নতুন বছরে আপনি পরিবারের সঙ্গে খুব ভালো থাকতে পারবেন। পিতামাতার সুস্বাস্থ্যের কারণে পারিবারিক পরিবেশও আরও সুখকর হবে। আপনি আপনার পিতামাতাকে ধর্মীয় কোনও স্থানে ঘুরতে নিয়ে যেতে পারেন। শিশুরা উচ্চ শিক্ষায় ভর্তি হতে পারবে। পরিবারে কোনোও শুভ অনুষ্ঠানের আয়োজন করতে পারবেন। নতুন সম্পত্তি কিনতে পারবেন।
- কর্কট রাশি
কর্কট রাশির লোকেরা খুব আবেগপ্রবণ প্রকৃতির হয়ে থাকে। এই বছরটি কর্মজীবনে কাজের দিক থেকে দুর্দান্ত হতে চলেছে। গুরুগ্রহ বৃহস্পতি এপ্রিল পর্যন্ত আপনার সমস্ত কাজে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। এপ্রিলের পরেই দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে প্রবেশ করবে। এই সময়ে মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। কোথাও বিনিয়োগ করার আগে ভালোভাবে ভেবে বিনিয়োগ করুন।
- সিংহ রাশি
এই বছরটি সিংহ রাশির জাতকদের জন্য খুব ভালো হতে পারে, কারণ আপনি বিদেশে কোথাও বেড়াতে যেতে পারেন। তৃতীয় ঘরে কেতুর গমন আপনার সাহসী, বুদ্ধিমত্তা ও সাহসিকতা বৃদ্ধি করবে। আপনার কাজের ক্ষমতা খুব বাড়তে থাকতে। কর্মজীবীদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ভাগ্যের দ্বার খুলবে। আপনার স্ত্রীর সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক থাকার সম্ভাবনা রয়েছে। আপনারা এই সময়ে ধৈর্য ধরে চলার চেষ্টা করুন।
- কন্যা রাশি
এই বছরটি কন্যা রাশির জাতকদের উত্থান-পতনের মধ্য দিয়ে যাবে। আপনার স্বাস্থ্য ভালো থাকতে পারে। প্রেমের সম্পর্কে যারা যুক্ত তাঁরা চ্যালেঞ্জের সময়। চাকরিজীবীরা এগিয়ে যাওয়ার অনেক সুযোগ পেতে পারেন। দ্বিতীয় ঘরে কেতুর গমনের কারণে আপনার আর্থিক অবস্থা আরও ভালো হবে।
- তুলা রাশি
এই বছরটি তুলা রাশির জাতকদের মোটামুটি যাবে। আপনার জীবনসঙ্গীর সঙ্গে মতবিরোধ হতে পারে। আপনার ব্যবসায় প্রচুর ক্ষতির সম্মুখীন হতে হতে পারে। সন্তানদের সঙ্গে মতবিরোধ হতে পারে। কর্মজীবীদের সঙ্গে কথা বললে তারা ভালো ফল পেতে পারেন, বৃহস্পতির গমন তাদের আর্থিক অবস্থা আরও মজবুত রাখতে অনেক সাহায্য করতে পারে।
- বৃশ্চিক রাশি
এই বছরটি বৃশ্চিক রাশির জাতকদের জন্য সুখের হতে পারে। এই বছর আপনি একটি নতুন বাড়ি বা সম্পত্তি কিনতে পারেন। পঞ্চম ঘর দিয়ে বৃহস্পতি গমনের কারণে আর্থিক অবস্থা মজবুত থাকবে। চতুর্থ ঘর দিয়ে শনি গমনের কারণে আপনি পারিবারিক ও মানসিক শান্তি বজায় রাখতে সফলতা পাবেন। কারোর কারোর পায়ে ব্যথার সমস্যায় পড়তে হতে পারে। অনিদ্রার সমস্যাও হতে পারে। চাকরিজীবীরা তাদের কর্মক্ষেত্রে সাফল্য পেতে পারেন। আপনার সম্মানও বৃদ্ধি পাবে। যারা ব্যবসা করছেন তারাও তাদের ব্যবসায় সাফল্য পাবেন।
- ধনু রাশি
ধনু রাশির জাতকদের জন্য এই বছরটি সুখের হতে পারে। আপনার মধ্যে সাহস এবং আত্মবিশ্বাস বাড়তে থাকবে। আপনার আর্থিক অবস্থা আরও ভালো হবে। তৃতীয় ঘরে শনির গমনের কারণে আপনার সহনশীলতা বাড়বে। আপনি ভালো কাজের জন্য আপনার বসের কাছে প্রশংসা পাবেন। চতুর্থ ঘরে বৃহস্পতির গমনের কারণে আপনার চাকরিতে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার সহকর্মীদের কাছ থেকেও ভালো সমর্থন পাবেন।
- মকর রাশি
মকর রাশির জাতকদের জন্য এই বছর উত্থান-পতনের মধ্যে দিয়ে যেতে পারে। আপনার আর্থিক অবস্থা ভালো থাকতে পারে। আপনি আপনার প্রিয়জন ও পরিবারের সদস্যদের সমর্থন পেতে পারেন। তৃতীয় ঘরে বৃহস্পতির গমন আপনার বিবাহিত জীবনে সমস্যা তৈরি করতে পারে। আপনার স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্কের মধ্যে বিরোধ, তিক্ততা, বিভেদ লেগে থাকতে পারে।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের জন্য মিশ্র হবে নতুন বছরটি। আপনার স্ত্রীর স্বাস্থ্যের অবনতি হতে পারে বা তাদের সঙ্গে আপনার সম্পর্কের অবনতি হতে পারে। পিতামাতার শরীরের প্রতি বিশেষ নজর দেবেন। জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্কের অবনতি হতে পারে। ব্যবসায় নানান সমস্যা আসতে পারে আপনার।
- মীন রাশি
মীন রাশির জাতকদের জন্য বেশ ভালো সময় শুরু হচ্ছে। অষ্টম ঘরের মধ্য দিয়ে কেতুর গমন সময়ে সময়ে আপনার মানসিক চাপ বাড়াতে পারে। আপনাকে ছোট বা বড় অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হতে হতে পারে। বা পায়ে চোট লাগতে পারে আপনার। এই সময় মাথা ঠাণ্ডা রেখে প্রতিটি কাজ করবেন। দূর কোথাও ঘুরতে যাওয়ার আগে বাবা মায়ের পরামর্শ নেবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications