এই মুলাঙ্কের ব্যক্তিরা হন অসীম ভাগ্যশালী, সংখ্যাতত্ত্ব বলেদেবে আপনার ভবিষ্যৎ
এই মুলাঙ্কের ব্যক্তিরা হন অসীম ভাগ্যশালী, সংখ্যাতত্ত্ব বলেদেবে আপনার ভবিষ্যৎ
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, একাধিক উপায় রয়েছে যাতে কোনও জাতক বা জাতিকার ভাগ্য গণনা করা সম্ভব হয়। আর সেরকমই এক উপায় হল মুলাঙ্ক দ্বারা মানুষের ভবিষ্যৎ সম্পর্কে ধারণা লাভ করা। সেই মত সংখ্যাতত্ত্বে, জন্ম তারিখের ভিত্তিতে মানুষের ভাগ্যফল বলা হয়। এর জন্য, জ্যোতিষশাস্ত্রের ১২টি রাশির মতো, সংখ্যাশাস্ত্রে ১ থেকে ৯ পর্যন্ত মুলাঙ্ক রয়েছে এবং এই সমস্ত রাশিগুলি কোনও না কোনও গ্রহ দ্বারা প্রভাবিত হয়। মুলাঙ্ক হল কোনও জাতক বা জাতিকার জন্ম তারিখের মোট যোগফল। মুলাঙ্ক ৭ বা এই বিশেষ নম্বর সংখ্যাশাস্ত্রে খুব শুভ বলে মনে করা হয়। ৭ নম্বর মুলাঙ্কযুক্ত শিশুদের খুব ভাগ্যবান বলে মনে করা হয়ে থাকে। যে শিশুরা যে কোনও মাসের ৭, ১৬ বা ২৫ তারিখে জন্মগ্রহণ করে, তাদের মুলাঙ্ক সংখ্যা ৭। এই শিশুরা সম্পদের দেবতা কুবেরের আশীর্বাদপ্রাপ্ত হয় এবং তাদের জীবনে প্রচুর সম্পদ ও সাফল্য লাভ করে।

মুলাঙ্ক ৭-এর ভাগ্য
সংখ্যাতত্ত্ব অনুযায়ী মুলাঙ্ক ৭-এর অধিবাসীরা খুব ভাগ্যবান হয়ে থাকেন বলে মনে করা হয়। তাঁরা জীবনে সবকিছুতেই সফলতা লাভ করতে সক্ষম হন। তাঁদের ক্ষেত্রে সব কাজ খুব সহজে হয়ে যায়, কাজ করার জন্য এই মুলাঙ্কের জাতক জাতিকাদের খুব একটা পরিশ্রম করতে হয় না। এই মুলাঙ্কের জাতক জাতিকারা খুব পরিশ্রমী এবং বুদ্ধিমান হয়ে থাকেন। তাঁরা নিজেদের লক্ষ্য অর্জন করতে সব রকম চেষ্টা করে যান। এই ব্যক্তিরা স্বাধীনভাবে জীবনযাপন করতে পছন্দ করেন।

পরিবারের ভাগ্য উজ্জ্বল
৭ নম্বর মুলাঙ্কের শিশুরা শুধুমাত্র নিজেরাই ভাগ্যবান হয় না, এরই সঙ্গে এই শিশুদের পরিবারের সদস্যদেরও ভাগ্য উজ্জ্বল করে তোলে। জন্মের পর সেই পরিবারের আর্থিক অবস্থার দ্রুত পরিবর্তন হয় এবং গৃহে অপার সুখ ও সমৃদ্ধি আসে। মুলাঙ্ক ৭-এর ব্যক্তিরা নিজেদের পরিবারের সদস্যদের কাছ থেকেও অনেক ভালবাসা পান। তাঁদের পরিচ্ছন্ন হৃদয় এবং খুবই ভালো স্বভাবের কারণে এরা সহজেই মানুষের প্রিয় পাত্র হয়ে ওঠেন। একই সঙ্গে সমাজে নিজেদের আলাদা পরিচিতি তৈরি করতেও সক্ষম হন তাঁরা।

কর্মক্ষেত্রে উন্নতি
কর্মক্ষেত্রে এই মুলাঙ্কের জাতক জাতিকারা খুবই ভাগ্যবান হয়ে থাকেন। শুধু তাই নয়, যে কোনও কাজের ক্ষেত্রে এই মুলাঙ্কের ব্যক্তিরা সবসময় সাফল্য লাভ করেন। কোনও কাজ মাঝপথে ছেড়ে দিয়ে চলে যান না তাঁরা। এরা কাজের ক্ষেত্রে খুবই কর্মঠ ও পরিশ্রমী হয়ে থাকেন। এরই সঙ্গে কর্মক্ষেত্রে নিজেদের দক্ষতায় অনেক উন্নতি করতেও সক্ষম হন তাঁরা। চাকরির পাশাপাশি ব্যবসাতেও খুব নাম ডাক হয় এই মুলাঙ্কের জাতক জাতিকাদের।

ব্যক্তিগত জীবন
মুলাঙ্ক ৭ এর জাতক জাতিকারা ব্যক্তিগত জীবনে খুবই শান্ত কিন্তু দৃঢ় স্বভাবের হয়ে থাকেন। সকল সম্পর্ক, এবং পরিবারের সদস্যদের নিয়ে খুব সুখে থাকতে ভালোবাসেন এই মুলাঙ্কের জাতক জাতিকারা। এবং বিশেষত এরা নিজেদের নম্র স্বভাবের জন্য সকলের কাছে খুবই প্রিয় হয়ে ওঠেন সহজেই।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)












Click it and Unblock the Notifications