আপনার শিশুর রাশি কি 'মীন', তাহলে তার বিষয়ে জেনে নিন এই তথ্যগুলি

দেখে নেওয়া যাক মীন রাশির জাতক শিশুদের স্বভাব কেমন হয়

শিশুদের মনস্তত্ত্ব বোঝা বড় দায়। তারা কী ধরনের জিনিস পছন্দ করে , কোনটা তাদের অপছন্দ আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিলেও , তাদের মনের অন্দরমহলের খোঁজটি পাওয়া একটু কষ্টসাধ্য বিষয়।

সন্তান ভুমিষ্ট হওয়ার পর থেকেই তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন তার মা বাবা। সন্তান কেমন হবে, তার স্বভাব কেমন হবে, এই নিয়ে ভাবনা চিন্তা থাকে সকলের মধ্যেই । সেই ভাবনা নিরসন করতে হলে, জানতে হবে শিশুর রাশি। আর রাশির মাধ্যমেই জানা যাবে , কোন শিশুর স্বভাব কেমন হবে।

দেখে নেওয়া যাক মীন রাশির জাতক শিশুদের স্বভাব কেমন হয়।

সংবেদনশীলতা

সংবেদনশীলতা

মীন রাশির জাতকরা এমনিতেই ভীষণ অনুভূতিপ্রবণ হয়। আর মীন রাশির শিশুদের মধ্যে অনুভূতিপ্রবণতার মাত্রা অনেকটাই বেশি থাকে। সাধারণত এদের মা বাবা বা আশপাশের অভিভাবকদের মন খারাপ থাকলে এরাও মুষড়ে পড়ে।

একটু আলাদা থাকতে পছন্দ করে

একটু আলাদা থাকতে পছন্দ করে

মীন রাশির জাতক শিশুরা মাঝে মাঝেই ভিড় থেকে আলাদা হয়ে থাকতে চায়। শিশুর এই ধরনের কর্মকাণ্ড দেখে অনেক সময়ই অভিভাবকরা চিন্তিত হয়ে পড়েন। কিন্তু এটি তাঁদের স্বভাবজাত কাজ বলে দাবি জ্যোতিষবিদদের।

মনের দিক থেকে 'ভালো মানুষ'

মনের দিক থেকে 'ভালো মানুষ'

সাধারণত ঠাণ্ডা স্বভাবের হয় এই রাশির জাতকরা। এরা অন্যকে সহজেই বিশ্বাস করতে পারে। তাই এই ধরনের শিশুদের একটু সাবধানেই রাখা ভালো।

অনুভূতিপ্রবণ

অনুভূতিপ্রবণ

এই রাশির জাতকরা বেশ অনুভূতিপ্রবণও হয়। যেকোনও নেতিবাচক বিষয়কে এরা মনের মধ্যে নিয়ে ফেলে সহজে।

পছন্দের বিষয়টিতে মনোনিবেশ বেশি করে

পছন্দের বিষয়টিতে মনোনিবেশ বেশি করে

যেকোনও মীন রাশির জাতককে যদি তার পছন্দসই কাজটি দেওয়া যায়, তাহলে সে অত্যন্ত মনোযোগ সহকারে তা করে থাকে। তাই সে যে জিনিসটি নিজে থেকে করতে চায়, তাকে সেই কাজটি দেওয়া হলেই সে সাফল্য পেয়ে যায় সহজে। যে কোনও বিষয়ে চট করে ধরে ফেলার ক্ষমতা থাকে এদের। এরা খুবই বুদ্ধিদীপ্ত হয়। নাচ, গান, আঁকার প্রতি এদের ঝোঁক বেশি হয়।

আদর্শবাদী

আদর্শবাদী

মীন রাশির জাতক শিশুরা একটু বড় হতে থাকলেই, দেখা যায় তাদের মধ্যে আদর্শবাদ জন্ম নিচ্ছে। এই রাশির জাতক শিশুরা অত্যন্ত আদর্শবাদী হয়।

দিবাস্বপ্ন দেখে থাকে এরা

দিবাস্বপ্ন দেখে থাকে এরা

মীন রাশির জাতক শিশুরা একটু আধটু ভাবুক স্বভাবের হয়। তাঁদের নিজের স্বপ্নে গড়া একটি দুনিয়া থাকে, সেই স্বপ্নের দুনিয়া অনুযায়ী তারা বাস্তবেও চলতে চায়। ফলে অভিভাবককে এই শিশুদের মানসিকতার বিষয়ে একটু খেয়াল রাখতে হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+