আপনার সন্তানের রাশি কি সিংহ! তার এই স্বভাবগুলির উপর নজর রাখছেন তো
ছোটদের মনস্তত্ত্ব বোঝা কঠিন বিষয়। তাদের কোন দিকে ঝোঁক রয়েছে, বা কোন দিকে বেশি আগ্রহ, তা নিয়ে বহু রকমের সংশয় থাকে অভিভাবকের মনে।
ছোটদের মনস্তত্ত্ব বোঝা কঠিন বিষয়। তাদের কোন দিকে ঝোঁক রয়েছে, বা কোন দিকে বেশি আগ্রহ, তা নিয়ে বহু রকমের সংশয় থাকে অভিভাবকের মনে।
রাশির বিচারে এক একটি শিশু এক এক রকমের স্বভাবের হয়ে থাকে। দেখে নেওয়া যাক সিংহ রাশির শিশুরা কেমন স্বভাবের হয়।

খুবই খেলাধুলো করতে ভালোবাসে
সিংহ রাশির শিশুরা খুবই খেলাধুলো করতে ভালোবাসে। তারা খুবই অ্যাডভেঞ্চার ভালোবাসে । মূলত দয়ালু স্বভাবের হয় তারা।

সহজে শিখে যায়
সিংহ রাশির শিশুরা ভীষণ বুদ্ধি ধরে। কোনও পড়াশুনো বিষয়ক দিক হোক বা কোনও জটিল বিষয়। সিংহ রাশির জাতক সন্তানরা খুবই সহজে যেকোনও বিষয় শিখে যেতে পারে।

সাহসী শিশু
সিংহ রাশির শিশুদের দেখে ততটা বোঝা না গেলেও এরা বেশ সাহসী হয়। তারা খুবই উৎসাহী হয়ে থাকে। আর বার বার চায় যে কোনও প্রতিযোগিতা সহজে জিতে নিতে। তবে খুবই দুষ্টু হয় এরা।

জেদি হয়
সিংহ রাশির জাতক জাতিকা মানেই জেদি। আর শিশুদের জেদ নিয়ে এমনিতেই একটু বেশি হয়, তার ওপর সিংহ রাশির জাতক হলে তো কথাই নেই।

চাপা স্বভাবের
সিংহ রাশির জাতক বা জাতিকা শিশুরা কিছুতেই নিজের সমস্যা সহজে কারোর সঙ্গে ভাগ করে নিতে চায় না। শিশু হলেও এরা চাপা স্বভাবের হয় ।












Click it and Unblock the Notifications