মকর রাশির শিশুদের মধ্যে এই বিশেষ গুণগুলি থাকবেই
রাশির বিচারে এক একটি শিশু এক এক রকমের স্বভাবের হয়ে থাকে। দেখে নেওয়া যাক মকর রাশির শিশুরা কেমন স্বভাবের হয়।
ছোটদের মনস্তত্ত্ব বোঝা কঠিন বিষয়। তাদের কোন দিকে ঝোঁক রয়েছে, বা কোন দিকে বেশি আগ্রহ, তা নিয়ে বহু রকমের সংশয় থাকে অভিভাবকের মনে।
রাশির বিচারে এক একটি শিশু এক এক রকমের স্বভাবের হয়ে থাকে। দেখে নেওয়া যাক মকর রাশির শিশুরা কেমন স্বভাবের হয়।

মেধাবী
মকর রাশির জাতক শিশুরা নিজেদের পড়াশুনোর বিষয়ে বেশ মনযোগী হয়। একবার যদি পড়াশোনার প্রতি তাদের মন বসে যায় , তাহলে আর অভিভাবককে তাকে নিয়ে আর ভাবতে হয় না।

উৎসাহ প্রয়োজন
বাইরে গিয়ে বেশি হৈ হুল্লোড় করার ক্ষেত্রে এদের সেভাবে কোনও আগ্রহ থাকে না। একটু অলস প্রকৃতির হয় এরা। তাই যদি এদের কোনও রকম খেলাধুলোর বিষয়ে উৎসাহ দেওয়া যায়, তাহলে তা আখেড়ে লাভ শিশুদেরই।

বুদ্ধিদীপ্ত কথাবার্তা
মকর রাশির জাতক শিশুরা, ছোট বেলা থেকেই বেশ বুদ্ধিদীপ্ত কথা বলে থাকে। পাশাপাশি মজা করতেও বেশ ভালোবাসে এরা। সবমিলিয়ে এদের চরিত্র খুবই আকর্ষণীয় হয়।

ভদ্র স্বভাবের
মকর রাশির জাতক শিশুরা বেশ ভদ্র স্বভাবের হয়। বড়দের প্রতি এরা বেশ শ্রদ্ধাশীল হয়। কোনও জিনিস বাবা মার কাছ থেকে চাইতে হলে, তারা সহজ পথে ভদ্রভাবে চায় এবং তা আদায় করে ছাড়ে।

অবসরে যা করতে ভালোবাসে
বই পড়তে খুব ভালোবাসে এরা। তাই আপনার শিশুর রাশি যদি মকর হয় , তাহলে জন্মদিনে তাকে উপহার দিন বই। বইকেই এমন সঙ্গী করে নেয় এরা যে, তারা বেশি বন্ধু পাতাতে ভালো বাসে না। ফলে হাতে গোনা কিছু বন্ধু থাকে এই রাশির জাতকদের।

পরিস্কার পরিচ্ছন্নতা পছন্দ করে এরা
সাধারণত পরিস্কার বাথরুম, বা পরিস্কার শোয়ার জায়গার প্রতি এদের আকর্ষণ বেশি হয়। তাই পরিস্কার পরিচ্ছন্নতা এই রাশির জাতকদের বেশ ভালো লাগে।












Click it and Unblock the Notifications