আপনার সন্তান কি কর্কট রাশির জাতক! তার এই গুণগুলি খেয়াল করুন
ছোটদের মনস্তত্ত্ব বোঝা কঠিন বিষয়। তাদের কোন দিকে ঝোঁক রয়েছে, বা কোন দিকে বেশি আগ্রহ, তা নিয়ে বহু রকমের সংশয় থাকে অভিভাবকের মনে।
ছোটদের মনস্তত্ত্ব বোঝা কঠিন বিষয়। তাদের কোন দিকে ঝোঁক রয়েছে, বা কোন দিকে বেশি আগ্রহ, তা নিয়ে বহু রকমের সংশয় থাকে অভিভাবকের মনে।
Recommended Video

[আরও পড়ুন:আপনার সন্তানের রাশি কি সিংহ! তার এই স্বভাবগুলির উপর নজর রাখছেন তো]
রাশির বিচারে এক একটি শিশু এক এক রকমের স্বভাবের হয়ে থাকে। দেখে নেওয়া যাক কর্কট রাশির শিশুরা কেমন স্বভাবের হয়।

খুবই সংবেদনশীল
কর্কট রাশির জাতকরা খুবই সংবেদনশীল হয়। আর আপনার শিশু যদি কর্কট রাশির জাতক হয়, তাহলে তার সঙ্গে বুঝে শুনে কথা বলুন, এরা একটুতেই ঠোঁট ফুলিয়ে ফেলে!

ভাবুক প্রকৃতির
এই রাশির জাতক জাতিকারা খুবই ভাবুক প্রকৃতির হয়। বহু কিছু তারা নিজের মতো করে ভেবে ফেলে। এই সরল মনের একটা নিজস্ব সহজ থাকে।

আঁকতে ভালোবাসে
সাধারণত কর্কট রাশির জাতকদের মনে ছোট থেকেই একটি শিল্পীসত্ত্বা থাকে। রঙ, তুলি নিয়ে খেলতে এরা ভালোবাসে। তাই আঁকতে বসতে দিলে এরা কিন্তু আর কিছু চায় না।

নিজের জিনিসটি সম্পর্কে সচেতন
নিজের জিনিস নিয়ে এরা খুবই সচেতন থাকে। তাই এই রাশির শিশুদের কাছ থেকে কেউ কোনও জিনিস নিতে চাইলে, তা মোটেও ভালোভাবে নেয় না তারা।

উচ্চাকাঙ্খী
কর্কট রাশির জাতক শিশুরা ছোট থেকেই পড়াশুনার বিষয়ে বেশ মনোযোগী হয়, যদি সঠিক পরিবেশ পায় তাহলেই। একটু বড় হলেই লক্ষ্য করা যায়, এদের উচ্চাকাঙ্খার ভাবনা চিন্তা ।












Click it and Unblock the Notifications