ছট পুজো ২০২০ র তারিখ, পুজোর শুভ মুহূর্ত কখন!জানুন কিছু বাস্তু টিপস
ছট পুজো ২০২০ র তারিখ, পুজোর শুভ মুহূর্ত কখন!জানুন কিছু বাস্তু টিপস
ছট পুজো (Chhath Puja) মূলত বাংলায় যখন জগদ্ধাত্রী পুজো সম্পন্ন হয়, তখন সংগঠিত হয়। প্রসঙ্গত, এই পুজো ঘিরে কঠিন এক তপস্যা জুড়ে থাকে। উপবাস ও সূর্যের মতো সর্বশক্তিমানের প্রতি পুজো অর্পণের মধ্যে দিয়ে এই সময় ঘরে শান্তি, সৌভাগ্য প্রতিষ্ঠার পর্ব চলে। একনজরে দেখে নেওয়া যাক ২০২০ সালের ছট পুজোর তারিখ ও বাস্তু টিপস।

ছট পুজোর দিন ও শুভ মুহূর্ত
ছট পুজো ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত পালিত হবে। ১৮ নভেম্বর ভোর ৬:৪৮ মিনিটে শুরু তিথি। সবচেয়ে ভালো সময় বা মুহূর্ত হল রাত ৯:২৯ মিনিট থেকে রাত ৯:৫৮ মিনিট। এদিন সূর্যাস্ত হবে বিকেল ৫:২৬ মিনিটে।

১৯ নভেম্বর কোন বিধি?
১৯ নভেম্বর ছট পুজোর দ্বিতীয় দিন। সেদিন কার্তিক শুক্লার পঞ্চমী তিথি। এদিন গোটা দিন মহিলারা পালন করেন উপবাস। বাড়িতে তৈরি হয় গুড় দিয়ে বিভিন্ন ধরনের খাবার।

২০ নভেম্বর কোন বিধি?
এরপর ২০ তারিখ সূর্য উপাসনা হয়। এই দিনই ২০২০ সালের মূল বিধি পালিত হবে ছট পুজোর আসরে। সেই দিন সকালে সূর্যদর্শন করে , সূর্যদেবকে ফল , প্রসাদ দান অর্পণ করেন ভক্তরা। একটি বিশেষ বাঁসের ভেলায় এটি অর্পণ করতে হয়। যাবতীয় প্রসাদ নদীর জলে ফেলে , স্নান সারেন ভক্তরা। এরপর গোটা উৎসব শেষ হবে ২০২০ সালের ২১ নভেম্বর।

বাস্তু টিপস
ছট পুজোর প্রসাদ কেউ দিলে তা অর্ধেক খেয়ে যেখানে সেখানে না ফেলার কথা বলছেন শাস্ত্রজ্ঞরা। এছাড়াও যে পাত্রে পুজো অর্পণ করা হয়, তাকে ঘরের একটি বিশেষ জায়গায় যত্নে রাখুন।

ছটের দিন সূর্য পুজো ও বাস্তু টিপস
ছট পুজোর মধ্যে যদি সকালে উঠে সূর্য প্রমাণ ও সূর্য পুজো করা যায়, তাহলে ঘরে সম্পত্তি, অর্থ বৃদ্ধি হয় বলে দাবি বাস্তুশাস্ত্রবিদদের। সূর্যপুজোতে সম্মন বৃদ্ধি পায় বলেও দাবি অনেকের। ফলে এদিন সূর্য প্রণাম জরুরি।












Click it and Unblock the Notifications