স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগছেন! ছট পুজোর দিন পালন করুন কিছু বিধি
উৎসবের মরশুমের অন্যতম পর্ব ছট পুজো। এই পুজোকে ঘিরে বাংলা-বিহার সহ পূর্বের রাজ্যগুলিতে বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। টানা ৪ দিন ধরে চলে এই পুজো।
উৎসবের মরশুমের অন্যতম পর্ব ছট পুজো। এই পুজোকে ঘিরে বাংলা-বিহার সহ পূর্বের রাজ্যগুলিতে বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। টানা ৪ দিন ধরে চলে এই পুজো। শাস্ত্রজ্ঞরা বলছেন, এই সময়ে বেশ কয়েকটি নিয়ম , আচার ,বিধি পালন করলে তা শুভফল দিয়ে থাকে পরিবার ও স্বাস্থ্যের দিক থেকে।

স্বাস্থ্যের উন্নতিতে কী করণীয়?
শাস্ত্রজ্ঞরা বলছেন, যাঁরা ছট পুজো করছেন আজ, তাঁরা আজ পূর্বদিকে মুখ করে সূর্যাস্তের পর, 'সূর্যাস্তক পাঠ' করলে স্বাস্থ্যের উন্নতি হবে। এমনই দাবি শাস্ত্রজ্ঞদের।

পাখিদের খাওয়ান
বহু শাস্ত্রজ্ঞের দাবি এমন পবিত্র দিনে পশু পাখিদের খাওয়ালে তা শুভ ফল দিয়ে থাকে। পশু পাখিদের দানা, বা জল দান করা আজকের দিনের জন্য অত্যন্ত শুভ কাজ।

গুড় খাওয়ার রীতি
কথিত রয়েছে, ছট পুজোর দিন সকালে কোনও শুভ কাজে যাওয়ারল আগে যদি গুড় খেয়ে বেরতে পারেন, তাহলে সেই যাত্রায় সমস্ত কিছুইতেই শুভফল পাওয়া যায়।

চন্দনের টিপ
অনেক জ্যোতিষশাস্ত্রবিদের মতে চন্দনের টিকা লাগিয়ে ছটের দিন সকালে বেরনো মানে যেকোনও কাজে সিদ্ধি লাভ করা । ফলে এমন দিনে চন্দনের টিকা লাগানো অত্যন্ত শুভফল দিয়ে থাকে।












Click it and Unblock the Notifications