Chaturmas 2023: চতুর্মাসে কোন কোন কাজ করা শুভ, কোন কাজই বা এড়িয়ে চলবেন

প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা একাদশী থেকে শুরু হয়েছে চতুর্মাস। এই মাসটি খুব শুভ বলেই মনে করা হয়। কথিত আছে, এই সময় ভগবান বিষ্ণু চার মাস ক্ষীর সাগরে শয়ন করে। তাই এসময় কোন শুভ কাজ করা যায় না। এই সময়েই পালিত হয় দেবশয়নী একাদশী। একাদশী এ সময় বিয়ে বাড়ি তৈরি ছাদ ঢালাই এমন শুভ কাজ করা হয় না।

কবে থেকে শুরু হবে চতুর্মাস

আষাঢ় মাসে শুক্লা একাদশী ও কার্তিক মাসে শুক্লা একাদশীর পরে চার মাসকে চতুর্মাস বলে ধরা হয়। চলতি বছরে চতুর্মাস শুরু হবে। ২৯ জুন থেকে এই সময় এমন কিছু কাজ আছে যেগুলো একদমই করা যাবে না। জানুন কোন কোন কাজ চতুর্মাস করবেন না।

Chaturmas 2023


এমন অনেক কাজ আছে যেগুলো চতুর্মাস করার বিধান দিচ্ছে, জ্যোতিষশাস্ত্র বা এগুলো করা খুব শুভ বলে মনে করা হয়, যেমন কোন কোন কাজ এই মাসে করা খুব ভালো।

নদীতে স্নান করা শুভ

এই সময়ে ধ্যান করা, নদীতে স্নান করা বা গরিবদের কোন কিছু দান করা চতুর্মাসে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এসময় ধর্মীয় কোনও কাজ করলে বা দেবতাদের মন দিয়ে ডাকলে, নিত্যদিন স্নান সেরে পুজো করে তারপর খাবারকে খুব শুভ বলে মনে করা হয়। শুধু তাই নয়, এসময় ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়।

কোন কোন কাজ করা শুভ


চতুর্মাস দিন নারকেল, কলা, চাল, গম, দই, দুধ, আম, কাঁঠাল ইত্যাদি খাওয়া শরীরের জন্য খুব ভালো। বলা হয় যদি আপনি এগুলো চতুর্মাসের সময় খান, চার মাস খেতে পারেন তাহলে আপনার জীবনে সাফল্য লেগে থাকবে। শুধু আপনি কোনও বড় কঠিন রোগে আক্রান্ত হবেন না।

পিপল গাছ বাড়িতে লাগান


চতুর্মাসের সময় পিপল গাছ বাড়িতে লাগানো খুব শুভ বলে মনে করা হয়। এবং এই গাছের নিত্যদিন পুজো করলে আপনার জীবনের সাফল্য নিশ্চিত। আর্থিকভাবে উন্নতি হবে বাড়ি থেকে নেতিবাচক শক্তি বিদায় নেবে এবং প্রবেশ করবে ইতিবাচক শক্তি।


ভগবানের পুজো করুন

চতুর্মাস সময় মা লক্ষ্মীর ভগবান শিব ও মা পার্বতীর বিশেষ পুজো করার রীতি রয়েছে। শুধু তাই নয়, এসময় বিষ্ণুর পূজা করাও খুব শুভ বলে মনে করা হয়। এতে আপনার জীবনের সুখ-সমৃদ্ধি লেগে থাকবে। জীবনে সাফল্যের সময় শুরু হবে।

Chaturmas 2023

ব্রাহ্মণদের খাওয়ান

চতুর্মাসের সময় যদি আপনি সাধুদের সৎ বাণী মেনে চলেন, তাহলে আপনার মন খুব শান্ত থাকবে, চঞ্চল মন শান্ত হয়ে যাবে। চতুর্মাসের সময়ে ব্রাহ্মণদের নিজের বাড়িতে এনে নিরামিষ রান্না করে খাওয়ান, শুধু তাই নয় আপনার সাধ্যমতন তাদেরকে কোনও কিছু দান করুন এতে আপনার জীবনের সাফল্য লেগে থাকবে।

পালং শাক খাবেন না

এমন অনেক কাজ আছে যেগুলো চতুর্মাসের সময় এড়িয়ে চলাই ভালো, যেমন, শ্রাবণ মাসের মাঝামাঝি তে পড়ে চতুর্মাস। তাই এসময় পালংশাক না খাবাই খুব ভালো। এসময়ে দুধ, রসুন, পিঁয়াজ না খাওয়াই স্বাস্থ্যের জন্য ভালো।

image of Spinach

চুল, দাঁড়ি কাটবেন না

এই মাসে সবাই যেকোনোও শুভ কাজ করার নিষেধ রয়েছে। সেই সঙ্গে এসময় যদি পারেন চুল, দাড়ি কাটবেন না। এটা আপনার জীবনে দারিদ্রতা নেমে আসতে। আর্থিক দিকে নানান অসুবিধার সম্মুখীন হতে হবে।

তুলসী পাতা ছিঁড়বেন না

চতুর্মাসের সময় তুলসী পাতা ছিড়বেন না। তুলসী পাতা ভগবান বিষ্ণুর খুব প্রিয় এবং তুলসী পাতা ছিঁড়লে ভগবান বিষ্ণু এসময় খুব রেগে যান এবং এতে কিন্তু আপনার পরিবারে নানা অশান্তির সম্মুখীন হতে হতে পারে।

image of Spinach

তেল মাখবেন না


চতুর্মাসের সময় শরীরে তেল মাখবেন না, এটি করলে আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা থাকে, জীবনে কখন সাফল্য আসবে না।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+