Chaturgrahi Yog 2023: কবে তৈরি হবে ‘চতুর্গ্রহী যোগ’, আর্থিক সঙ্কট কাটবে কাদের

Chaturgrahi Yog 2023: জ্যোতিষশাস্ত্রে গ্রহরা নিজের সময় মতনই তাদের স্থান পরিবর্তন করে থাকে। গ্রহরা ঘর বদল করার সময় নানান রকম শুভ ও অশুভ ও অশুভ যোগও তৈরি করে থাকে, যার বিশেষ প্রভাব পরে সকল রাশির ব্যক্তিদের ওপর।

অক্টোবর মাসের ১৯ তারিখ তুলা রাশি মঙ্গল, বুধ সূর্য, কেতু গ্রহের মিলনে তৈরি হবে 'চতুর্গ্রহী যোগ’। এই সময় কিছু রাশির আর্থিক দিকে লাভ হবে, কাদের ভাগ্যের দ্বার খুলবে, জানেন।

Chaturgrahi Yog 2023

  • মিথুন রাশি

যোগের শুভ প্রভাব পড়বে মিথুন রাশির (Gemini) জাতক-জাতিকাদের উপর। এসময়ে সকল কাজেই আপনি উন্নতি করতে পারবেন। আর্থিক দিকে খুব লাভ হবে। অর্থ সঙ্কট কেটে যাবে আপনার। আপনারা দূরে কোথাও ঘুরতে যেতে পারেন স্ত্রীকে নিয়ে। কর্মক্ষেত্রে দক্ষতা বাড়বে। কর্মজীবনে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। নতুন চাকরি পেতে পারেন আপনি। এই সময় আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন, সেখান থেকে অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করলে অর্থ লাভ হবে আপনার।

  • কন্যা রাশি

কন্যা রাশির (virgo) জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় প্রত্যেকটি কাজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন। ব্যবসা থেকে কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে আপনার। এই সময় কোনও কাজেই আপনি পিছিয়ে পড়বেন না। বাড়ি, গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। যদি আপনি নতুন ব্যবসা শুরু করতে চান শুরু করতে পারেন। পুরনো ব্যবসাতেও বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। তাছাড়া এসময় আপনি যদি রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন তাহলেও আপনার জীবনে সাফল্যের সময় শুরু হবে।

Chaturgrahi Yog 2023

  • মকর রাশি

যোগের শুভ প্রভাব পড়বে মকর রাশির (Capricorn) জাতক-জাতিকাদের উপর। এসময় আপনি সকল কাজে এগিয়ে যেতে পারবেন। এই সময়টি আপনার জন্য খুব ভালো, যারা বেসরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেকোনোও পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবেন আপনি। যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের জীবনেও সফলতা নিশ্চিত। তাছাড়া আপনি যদি পরিকল্পনা করে কোন কাজ করেন সেখানেও সফলতা আসবে। মনের কোনও ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+