সাফল্য থেকে সৌন্দর্য, কেমন হয় মুলাঙ্ক ২-এর জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট?
সাফল্য থেকে সৌন্দর্য, কেমন হয় মুলাঙ্ক ২-এর জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট?
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, যে কোনও জাতক জাতিকাদের ভবিষ্যৎ বা ভাগ্য বিচার করার জন্য একাধিক পন্থা অবলম্বন করা হয়ে থাকে। আর সেই হিসেবেই জ্যোতিষ শাস্ত্র মতে একটি গুরুত্বপূর্ণ তত্ব হল সংখ্যাতত্ত্ব। আর সংখ্যাতত্ত্ব অনুযায়ী, ১ থেকে ৯, এই সকল সংখ্যার ভিত্তিতে একজন ব্যক্তির প্রকৃতি, ব্যক্তিত্ব এবং ভবিষ্যত সম্পর্কে বলা হয়। মুলাঙ্ক হল ব্যক্তির জন্ম তারিখের যোগফল। উদাহরণস্বরূপ, যে কোনও মাসের ২, ১১ এবং ২০ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তির মুলাঙ্ক সংখ্যা হবে ২। সংখ্যাতত্ত্ব অনুযায়ী, মনে করা হয়ে থাকে যে ১২ টি গ্রহের কোনও না কোনওটির সঙ্গে প্রতিটি সংখ্যার সম্পর্ক রয়েছে। মুলাঙ্ক-২ এর অধিপতি গ্রহ হল চন্দ্র। তাই এই মুলাঙ্কের জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্টের উপর চন্দ্রের প্রভাব দেখা যায়।

সংবেদনশীলতা
চন্দ্রের প্রভাবে মুলাঙ্ক-২ এর জাতক জাতিকারা বেশ শান্ত প্রকৃতির এবং কোমল হৃদয়ের হয়ে থাকেন। এই মুলাঙ্কের মানুষরা খুব সংবেদনশীল হয়ে থাকেন। এই মুলাঙ্কের জাতক জাতিকারা প্রকৃতির দিক থেকে সরল এবং সংবেদনশীল। যে কারণে কিছু ক্ষেত্রে দ্রুত আবেগপ্রবণ এই সকল ব্যক্তিরা। এসব গুণই এই মুলাঙ্কের ব্যক্তিদের মানুষের মাঝে জনপ্রিয় করে তোলে। যারা মুলাঙ্ক ২-এর জাতকদের সঙ্গে একবার সম্পর্কে আবদ্ধ হন তাঁরা কখনই এই ব্যক্তিদের কাছ থেকে সরে যেতে পারেন না। এই সঙ্গে এই মুলাঙ্কের ব্যক্তিরা মাল্টিটাস্কিং করতে পছন্দ করেন।

নেতৃত্ব দানের ক্ষমতা
মুলাঙ্ক ২-এর জাতক জাতিকারা কোনও কাজে অবহেলা করতে পছন্দ করেন না। তাঁরা নিজেরাই পরিপূর্ণতাবাদী এবং অন্যদের কাছ থেকে কাজের প্রতি একই রকম নিষ্ঠা আশা করেন। কাজের ক্ষেত্রে কোনও গাফিলতি হলে তাঁরা মাথা গরম করে ফেলেন। তবে চন্দ্রের শীতল প্রভাবের কারণে তাঁরা বেশিক্ষণ মানুষের ওপর রাগ করে থাকতে পারে না। মুলাঙ্ক ২-এর জাতক জাতিকারা নেতৃত্ব দানের ক্ষেত্রে খুবই শক্তিশালী। এই ব্যক্তিদের আশ্চর্যজনক নেতৃত্বের দক্ষতা আছে। রাজনীতিতে গেলে তাঁরা ভালো নেতা হতে পারেন।

সৌন্দর্যের প্রতি আকর্ষণ
চন্দ্রের প্রভাব থাকে বলে মুলাঙ্ক ২-এর জাতক জাতিকারা খুব দ্রুত সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হন। কোনও জিনিসের সৌন্দর্যই হোক কিংবা মানুষের। তবে রূপের সঙ্গে সঙ্গেই এই মুলাঙ্কের ব্যক্তিরা মানুষের গুণাবলীকেও সমান গুরুত্ব দেন। কিন্তু কখনও কখনও সৌন্দর্যের প্রতি অত্যধিক আসক্তি এই সকল ব্যক্তিদের সমস্যায় ফেলে দেয়। এই ব্যক্তিদের জীবনে বিদেশ ভ্রমণের সম্ভাবনা থাকে। সেই সঙ্গে বিদেশ সংক্রান্ত যে কোনও ব্যবসায় মুলাঙ্ক-২ এর জাতক জাতিকারা ভালো মুনাফা অর্জন করেন।

প্রয়োজনীয় সতর্কতা
তবে গুণের সঙ্গে সঙ্গে মুলাঙ্ক-২ এর জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু ক্ষেত্রে সতর্ক থাকাও দরকার। প্রথমত, এই মুলাঙ্কের ব্যক্তিদের অমাবস্যার দিন কোনও বড় সিদ্ধান্ত নেওয়া এড়ানো উচিত। এই লোকেরা প্রায়শই তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেন, এর কারণে তাঁরা জীবনে অনেক সমস্যায় জড়িয়ে পড়েন। তাই অতিরিক্ত মানসিক চাপ নেওয়া থেকে বিরত থাকুন, অন্যথায় বিষণ্ণতা সহজেই আসবে জীবনে। রূপোর গ্লাসে দুধ ও জল পান করলে চন্দ্র শক্তিশালী হয়ে শুভ ফল দেয়। তাই এই টোটকাটি করলে ভালো ফল পাওয়া যাবে। এছাড়া সোমবার দুধ দিয়ে ভগবান শিবকে অভিষেক করলেও শুভ ফল পাওয়া যাবে।
(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications