মঙ্গলের স্থান পরিবর্তনে হতে পারে অমঙ্গল! জেনে নিন কী বলছে জ্যোতিষ শাস্ত্র

মঙ্গলের স্থান পরিবর্তনে হতে পারে অমঙ্গল! জেনে নিন কী বলছে জ্যোতিষ শাস্ত্র

মহাকাশের সকল গ্রহ একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে একটি রাশি থেকে অন্য রাশিতে স্থান পরিবর্তন করে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে এই স্থান পরিবর্তনকে 'কর্ণ' বা 'গোচর' বলা হয়ে থাকে। জ্যোতিষ মতে যখনই কোনও গ্রহের রাশি পরিবর্তন হয় তখন তা সরাসরি সবকটি রাশির জাতক জাতিকাদের জীবনে প্রভাব ফেলে। সেই মতই গত ৭ই এপ্রিল গ্রহদের সেনাপতি তথা ভূমিপুত্র মঙ্গল মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করেছে। আগামী ১৭ মে সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত মঙ্গল এই অবস্থানেই থাকবে এবং এর পরে এটি মীন রাশিতে প্রবেশ করবে।

মঙ্গলের প্রভাব

মঙ্গলের প্রভাব

বৈদিক জ্যোতিষ অনুসারে, মঙ্গল ভূমি, যুদ্ধ, সাহস এবং শক্তির কারক গ্রহ হিসেবে পরিচিত। তাই প্রতি জাতক জাতিকার জীবনে এই গ্রহ সাহস ও শক্তির উৎস হিসেবে বিবেচিত হয়। মঙ্গলকে নিষ্ঠুর গ্রহও বলা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, মঙ্গল সকল মানুষের মধ্যে মানসিক চাপ সৃষ্টি করে। তাই মঙ্গল গ্রহের রাশি পরিবর্তনের কারণে প্রভাবিত হতে চলেছে সকলেই। কোনও কোনও রাশির উপর শুভ, অশুভ বা মিশ্র প্রভাব ফেলবে মঙ্গলের এই অবস্থান। তবে আগামী ১৭ মে পর্যন্ত সতর্ক থাকতে হবে বেশ কিছু রাশির জাতকদের। জেনে নেওয়া যাক মঙ্গলের স্থান পরিবর্তনে কোন রাশির কী কী সতর্কতা নেওয়া প্রয়োজন।

কর্কট রাশি

কর্কট রাশি

কর্কট রাশির পঞ্চম ও দশম ঘরের অধিপতি হল মঙ্গল। তাই মঙ্গল গ্রহের স্থান পরিবর্তনের ফলে কর্কট রাশির অষ্টম ঘরে মঙ্গল পাড়ি দিচ্ছে। মঙ্গল গ্রহের এই যাত্রার সময় কর্মক্ষেত্রে উর্ধ্বতন বা সহকর্মীদের সঙ্গে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। নানা বিষয়ে সকলের সঙ্গে মত পার্থক্য তৈরি হবে। কাজে সঠিকভাবে মনোনিবেশ করা যাবে না, যা জাতকের মনে হতাশা তৈরি করতে পারে। আর্থিকভাবেও এই অবস্থান খুব একটা ভালো হবে না। শেয়ার, বিনিয়োগ বা অস্থাবর সম্পত্তি ক্ষতির সম্মুখীন হতে পারে। ব্যক্তিগত জীবনে কিছু ভুল বোঝাবুঝি এবং সমস্যার কারণে স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে কিছু আঘাত লাগতে পারে, যার কারণে সতর্ক থাকতে হবে।

 তুলা রাশি

তুলা রাশি

মঙ্গল গ্রহ তুলা রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় এবং সপ্তম ঘরের অধিপতি। এবং বর্তমানে এটি পঞ্চম ঘরে অবস্থান করছে। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা ওঠানামার মধ্যে দিয়ে চলবে। কর্মক্ষেত্রে আরও সতর্ক হতে হবে। কর্মক্ষেত্রে সহকর্মীরা বিরুদ্ধ পরিকল্পনা করতে পারে। যেকোনও ধরনের ঋণ নেওয়া এড়িয়ে চলুন। এই সময়ে তুলা রাশির জাতক জাতিকাদের বিনিয়োগে কোনও ধরনের ঝুঁকি নেওয়া উচিত নয়। তাতে লাভের বদলে ক্ষতি হতে পারে। ব্যক্তিগত জীবনে প্রেমের সম্পর্কে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। নতুন সম্পর্ক গড়ে তোলার সময় খুব সতর্ক থাকতে হবে নাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। সন্তানেরা কিছু শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারেন, সতর্ক থাকুন।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

মঙ্গল বৃশ্চিক রাশির জাতকদের ষষ্ঠ স্থানের অধিপতি। এই সময় এটি চতুর্থ ঘরে অবস্থান করছে। মঙ্গলের এই অবস্থানের জন্য এই জাতকরা অত্যন্ত আক্রমণাত্মক হবেন যার কারণে পরিবারের সদস্য, বন্ধু চক্র ইত্যাদি সহ আশেপাশের ব্যক্তির সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। বৃশ্চিক রাশির জাতকদের আক্রমণাত্মক আচরণ কর্মক্ষেত্রেও সমস্যা তৈরি করতে পারে। আর্থিকভাবে, এই সময়টি বৃশ্চিক রাশির জন্য খুব একটা ভালো হবে না। ব্যবসা ও বিনিয়োগের জন্য এখন অনুকূল সময় নাও হতে পারে। যারা বিপি বা হার্ট সংক্রান্ত রোগে ভুগছেন তাঁদের বাড়তি যত্ন প্রয়োজন।

 মকর রাশি

মকর রাশি

মকর রাশির চতুর্থ ও একাদশ ঘরের অধিপতি মঙ্গল। এই ট্রানজিটের সময় পরিবারে কিছু নেতিবাচক দিক দেখা দিতে পারে। বাড়িতে অনেক মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। কথাবার্তায় কিছুটা তিক্ততা থাকতে পারে এবং সামান্য কিছুতেও রেগে যেতে পারেন যা সমস্যা তৈরি করতে পারে। তাই একটু ধৈর্য ধরে কথা বলতে হবে। আর্থিক দিক থেকেও খুব একটা ভালো হবে না এই সময়।

 মীন রাশি

মীন রাশি

মঙ্গল গ্রহ মীন রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় এবং নবম ঘরের অধিপতি এবং এই সময়ে এটি দ্বাদশ ঘরে প্রবেশ করছে। মীন রাশির জাতক জাতিকাদের এই সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। কাজের ক্ষেত্রে অনেক প্রচেষ্টা ব্যর্থ হতে পারে এবং এর কারণে হতাশ বোধ করতে পারেন। মীন রাশির জাতক জাতিকাদের প্রতিপক্ষ ও প্রতিযোগীরা চাপ সৃষ্টি করতে এবং ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করবে। এই সময়ে মনোভাব আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন কিছুটা অশান্ত থাকবে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই সময়ের মধ্যে কিছুটা মানসিক উত্তেজনা, শরীরের ব্যথা এবং ক্লান্তি অনুভব করতে পারেন।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শস্ত্রের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+