Chandra Ketu Yuti: মিলন হয়েছে কেতু ও চন্দ্রের, ঘুরতে যাওয়ার আগে ভাববেন এই রাশির জাতকরা

জ্যোতিষশাস্ত্রে (astrology) মোট বারোটি রাশি ও নয়টি গ্রহের উল্লেখ রয়েছে। প্রত্যেকটি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রায় প্রতি মাসেই ঘর পরিবর্তন করে থাকে গ্রহরা। ২১ অগাস্ট তুলা রাশিতে কেতু ও চন্দ্রের মিলন হয়েছে।

এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও কাজেই তারা সফলতা অর্জন করতে পারবেন না। দাম্পত্য জীবনে তাদের অশান্তি লেগেই থাকবে, কাদের এই সময়ে সাবধানে থাকতে হবে, জানুন।

Chandra Ketu Yuti

বৃষ রাশি

বৃষ রাশির (tarus) ব্যক্তিদের আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় কোনও কাজেই সফলতা অর্জন করতে পারবেন না। আপনি বড় কোনও কাজের সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার ভাববেন।পরিবারের সদস্যদের সঙ্গে আপনার মতবিরোধ লেগেই থাকবে। তাই সাবধানে সব কাজ করার চেষ্টা করুন। এই সময় দূরে কোথাও ঘুরতে না যাওয়াই ভালো।নতুন যানবাহন না কেনাই ভালো। আপনার দুর্ঘটনা ঘটার যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সাবধানে গাড়ি চালাবেন। কোনও গুরুত্বপূর্ণ কাজ করার আগে বাবা-মায়ের সিদ্ধান্ত নেবেন। ব্যবসায় আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এই সময় মাথা ঠান্ডা রেখে চলুন আপনি।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির (Scorpio) জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এই সময় আপনার মন খুব অস্থির থাকবে। কোনও কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। শরীর আপনার খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাই বোনের সঙ্গে বিচ্ছেদ হতে পারে।আর্থিক দিকে খুব অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে। কোনও কাজের জন্য বিতর্ক এড়িয়ে চলুন, অর্থ বিনিয়োগ করার আগে বারবার ভাববেন। অংশীদারিত্ব ব্যবসায় এই সময় আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Chandra Ketu Yuti

মীন রাশি

মীন রাশির (Pisces) জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এই সময় দূরে কোথাও ঘুরতে না যাওয়াই ভালো। এসময় যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা মিলবে না। এসময় যদি আপনি নতুন সম্পত্তি কিনতে চান, তা না কেনাই ভালো আপনার জন্য। এসময় সকলের সঙ্গে আপনার অশান্তি বাঁধতে থাকবে, তাই মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন। শুধু তাই নয়, জটিলতা থেকে বেরোতে পারবেন না। শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার। আর্থিক ক্ষতি হবে আপনার। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনার নানা অশান্তি আসবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+