Chandra Grahan 2023: চন্দ্রগ্রহণের সময় মা লক্ষ্মীর কৃপা পাবেন কোন রাশির জাতকরা
জ্যোতিষশাস্ত্রে (astrology) চন্দ্রগ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে, চলতি মাসে অর্থাৎ অক্টোবর মাসে বছরের শেষ এবং দ্বিতীয় চন্দ্রগ্রহণ ঘটবে। এই গ্রহণের বিশেষ প্রভাব পড়বে ১২ রাশির জাতক জাতিকাদের উপর। ২৮ অক্টোবর শারদ পূর্ণিমার দিন ঘটতে চলেছে বছরে দ্বিতীয় চন্দ্রগ্রহণ।
এই সময় দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কিছু রাশির জাতক জাতিকারা। তাদের ভাগ্যের দ্বার খুলবে। বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ২৮ অক্টোবর শারদ পূর্ণিমার রাতে ঘটবে। সূতক সময় ৯ ঘন্টা আগে থেকে শুরু হবে। এসময় মন্দিরের দরজা বন্ধ থাকবে। সূতক সময় কোনও পুজো, আচার অনুষ্ঠানের নিয়ম নেই।

- কোথা থেকে গ্রহণ দেখা যাবে
এই গ্রহণ আংশিক চন্দ্রগ্রহণ হবে, ভারত থেকে দৃশ্যমান হবে এই গ্রহণ। তাই সূতক সময় কাল বিবেচিত হবে। ভারত, অস্ট্রেলিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার বেশিরভাগ অংশে চন্দ্রগ্রহণ দেখা যাবে।
- মেষ রাশি
শেষ চন্দ্রগ্রহণেরই বিশেষ প্রভাব পড়বে মেষ রাশির (aries) জাতক জাতিকাদের ওপর. তাদের ওপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকবে। তারা সকল কাজে এগিয়ে যেতে পারবেন। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনে সফলতা নিশ্চিত। চাকরিতে পদোন্নতি হওয়া সম্ভাবনা রয়েছে। তাছাড়া তারা যদি নতুন সম্পত্তি কিনতে চান কিনতে পারেন, তাদের জীবনের সাফল্য লেগেই থাকবে।
- বৃষ রাশি
বৃষ রাশির (Taurus) জাতক জাতিকাদের আর্থিক দিয়ে লাভ হবে। প্রত্যেকটি কাজে মিলবে সফলতা। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে। সমাজের সম্মান বাড়বে। আপনার আর্থিকভাবে লাভ হবে। কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবেন। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখানে থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।

- মিথুন রাশি
চন্দ্রগ্রহণের শুভ প্রভাব পড়বে মিথুন রাশির (Gemini) ব্যক্তিদের উপর। এই সময় সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন। তাছাড়া আপনার যদি আটকে থাকা কোনও কাজ থাকে সেটি হয়ে যাবে। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। সমাজের সম্মান বৃদ্ধি হবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। নয়া সম্পত্তির মালিক হতে পারেন আপনিও।
- মকর রাশি
মকর রাশির(Capricorn) ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। তাছাড়া পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবেন আপনি। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভ হবে। নতুন ব্যবসা খুলতে পারে। সেখানেও লাভের মুখ দেখবেন। আপনি দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখী হবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications