Chandra Grahan 2023: চন্দ্রগ্রহণের শুভ প্রভাব পড়বে কোন রাশির ব্যক্তিদের ওপর

জ্যোতিষশাস্ত্রে (astrology) সূর্যগ্রহণের মতন চন্দ্রগ্রহণের বিশেষ প্রভাব রয়েছে। প্রত্যেক বছর দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ ঘটে, চলতি বছরের দুটি সূর্যগ্রহণ ঘটে গেছে, প্রথম চন্দ্রগ্রহণ ঘটেছে।

বছরের দ্বিতীয় এবং শেষ চন্দ্রগ্রহণ ঘটবে ২৮ অক্টোবরের আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে। এই সময়ে চন্দ্রগ্রহণের শুভ প্রভাব পড়বে কিছু রাশির ব্যক্তিদের উপর। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Chandra Grahan 2023

বৃষ রাশি
চন্দ্রগ্রহণের শুভ প্রভাব পড়বে বৃষ রাশির (Taurus) জাতক-জাতিকাদের উপর। এসময় প্রত্যেকটি কাজেই মিলবে সফলতা। আর্থিকভাবে খুব লাভ করতে পারবেন। এসময় শরীর আপনার ভালোই যাবে। পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আর্থিক দিকে প্রচন্ড লাভ হয় আপনার। মানসিক চাপও কমবে, পারিবারিক জীবন থেকে দাম্পত্য জীবনেও আপনি সফলতা অর্জন করতে পারবেন। পারিবারিক জীবনেও খুব সুখে থাকবেন আপনি। এসময় আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন। সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে।এসময় বাড়ি, গাড়ি কিনলে আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। এই সময় নতুন সম্পত্তি কিনতে পারেন, এসময় সকলের সঙ্গে সদভাব বজায় রেখে থাকার চেষ্টা করুন, জীবনে সাফল্যের সময় শুরু আপনার।

মিথুন রাশি
বছরের শেষ ও দ্বিতীয় চন্দ্রগ্রহণের শুভ প্রভাব পড়বে মিথুন রাশির (Gemini) জাতক-জাতিকাদের উপর। এসময় সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ব্যবসায় মিলবে সফলতাও। শুধু তাই নয়, এখন থেকে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে পারেন। এসময়ের কোথাও বিনিয়োগ করলে আপনার জীবনে সফলতা আসবে। আটকে থাকা অর্থ আপনি হাতে পেয়ে যাবেন। আর সমাজ আপনার প্রতিপত্তি ক্রমশ বাড়তে থাকবে। আপনি এসময় মাথা ঠাণ্ডা রেখে সব কাজ করার চেষ্টা করবেন। ভগবানের কৃপায় আপনার জীবনে যেমন সাফল্য লেগে থাকে তেমনি চন্দ্রগ্রহণের বিশেষ প্রভাব পড়বে আপনার উপর।

  • কন্যা রাশি

কন্যা রাশির ( virgo) জাতক-জাতিকাদের ওপর চন্দ্রগ্রহণের বিশেষ প্রভাব পড়বে। এসময় প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারবেন। নতুন সম্পত্তি, বাড়ি, গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। আইনের ঝঞ্ঝাটের জড়িয়ে ছিলেন। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন। সকলের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করুন। কথাবার্তায় সংযম রেখে বলার চেষ্টা করবেন। নয়া সম্পত্তির মালিক হতে পারেন আপনিও।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+