Chandra Grahan 2023: মানসিক শান্তি পেতে ও চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব এড়াতে করুন এই কাজগুলি
জ্যোতিষশাস্ত্রে (astrology) যেকোনোও গ্রহণেরই বিশেষ গুরুত্ব রয়েছে, তা সূর্যগ্রহণ হোক কিংবা চন্দ্রগ্রহণ। বছরের শেষ ও দ্বিতীয় চন্দ্রগ্রহণ চলতি মাসেই ঘটবে। ২৮ অক্টোবর শারদ পূর্ণিমার দিন ঘটবে বছরে দ্বিতীয় চন্দ্রগ্রহণ।
বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ করবে ২৮ অক্টোবর আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে ঘটবে। এই চন্দ্রগ্রহণ ২৮ অক্টোবর মধ্যরাত থেকে শুরু হবে চন্দ্রগ্রহণ, যা চলবে ২৯ অক্টোবর ১ টা ৬ মিনিট পর্যন্ত। ভারত থেকে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে। এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে।

- মানসিক শান্তির জন্য কী করবেন
চন্দ্রগ্রহণের সময় মনকে শান্ত রাখতে, সুখী হতে, জ্যোতিষশাস্ত্রে বেশ কিছু প্রতিকারের কথা বলা হয়েছে। যদি কাজগুলি করেন তাহলে আপনার উপর চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব পড়বে না। জীবনে আপনার সফলতা আসবে এবং মানসিক শান্তি পাবেন।
- চন্দ্রকে শক্তিশালী করতে কী করবেন
যদি আপনার জন্ম কুণ্ডলীতে চন্দ্র অশুভ জায়গায় থাকে তাহলে চন্দ্রগ্রহণ এর আগে চন্দ্র চাঁদকে আপনি অর্ঘ্য নিবেদন করুন। তাতে আপনার জন্মকুণ্ডলীতে চন্দ্র কিছুটা হলেও শক্তিশালী হয়ে উঠবে এবং চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব আপনার উপর পড়বে না।
- চন্দ্রকে খুশি করতে কী করবেন
চন্দ্রগ্রহণের আগে একটি রুপোর পাত্রে গঙ্গাজল, চাল, চিনি, দুধ চন্দ্রকে অর্পণ করুন। এতে চন্দ্র খুশি হবে এবং আপনার জীবনের সাফল্য আসবে, সকল কাজে আপনি এগিয়ে যেতে পারবেন। শুধু তাই নয়, এতে আপনার মানসিক শান্তি ফিরবে। কর্মজীবন থেকে ব্যবসা জীবনে আপনি সফলতা অর্জন করতে পারবেন, আর্থিক দিকে খুব লাভ হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications