Chandra Grahan 2022 Live: অপেক্ষার অবসান! দেখা গেল রক্তিম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

মঙ্গলবার ২০২২ সালের শেষ চন্দ্রগ্রহণ। বিজ্ঞান ও জ্যোতিষের বিশ্লেষণের জায়গা থেকে জ্যোতির্বিজ্ঞানের নানা ঘটনার আলাদা বিশ্লেষণ হয়ে থাকে। জ্যোতিষের দিক থেকে কোনও গ্রহণকেই শুভ বলে গণ্য করা হয় না। একইসঙ্গে বলা হয়, গ্রহণ সমস্ত রাশির ওপরে তার কিছু না কিছু প্রভাব ফেলে। আবার বিজ্ঞানের দিক থেকে গ্রহণের সম্পূর্ণ অন্য ব্যাখ্যা থাকে। এই সমস্তকিছু নিয়ে চন্দ্রগ্রহণের সমস্ত আপডেটে নজর রাখুন একনজরে।

চন্দ্রগ্রহণ নিয়ে জানুন সব আপডেট

Nov 08, 2022, 6:07 pm IST

আকাশে ব্লাড মুন সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। এই দৃশ্য সচরাচর নজরে পড়ে না।
Nov 08, 2022, 6:01 pm IST

কলকাতার আকাশে ধরা পড়ল লাল বর্ণের চাঁদ।
Nov 08, 2022, 5:41 pm IST

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার জন্য ফের বিশ্ববাসীকে তিনবছরের অপেক্ষা করতে হবে।
Nov 08, 2022, 5:30 pm IST

জাপান থেকেও দারুণ লাল রঙের চন্দ্রগ্রহণের চাঁদ দেখা গিয়েছে।
Nov 08, 2022, 5:24 pm IST

টুইটার জুড়ে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পূর্ণগ্রাস রক্তিম চন্দ্রগ্রহণ দেখা যাচ্ছে।
Nov 08, 2022, 5:20 pm IST

একাধিক জায়গা থেকে চন্দ্রগ্রহণের ছবি দেখতে পাওয়া যাচ্ছে।
Nov 08, 2022, 5:10 pm IST

টোকিওর ইয়োকোহমা থেকে ইতিমধ্যেই দেখা গিয়েছে চন্দ্রগ্রহণ। পৃথিবী ধীরে ধীরে আড়াল করছে চাঁদকে। দেখুন ছবি।
Nov 08, 2022, 4:46 pm IST

‌চন্দ্রগ্রহণের ভালো–মন্দ প্রভাব সব রাশিদের ওপরই পড়তে দেখা যাবে।
Nov 08, 2022, 4:38 pm IST

ভারত থেকে ১ ঘণ্টা ৯৫ মিনিট ধরে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।
Nov 08, 2022, 4:35 pm IST

ভারত থেকেও আর কিছুক্ষণের মধ্যেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে।
Nov 08, 2022, 4:30 pm IST

ভারতীয় সময় বিকেল ৫টা ১৭ থেকে নাসা লাইভ চন্দ্রগ্রহণ স্ট্রিমিং করবে।
Nov 08, 2022, 4:26 pm IST

বিশ্বের একাধিক দেশ থেকে এই জাগতিক দৃশ্য দেখা যাচ্ছে।
Nov 08, 2022, 4:25 pm IST

ইতিমধ্যেই উত্তর ও দক্ষিণ আমেরিকায় চন্দ্রগ্রহণ শুরু হয়ে গিয়েছে।
Nov 08, 2022, 3:21 pm IST

চন্দ্রগ্রহণ চলাকালীন জ্যোতিষীরা কোনও খাবার বা জলপান করতে নিষেধ করেছেন
Nov 08, 2022, 2:26 pm IST

খালি চোখে কোনও গ্রহণই দেখা উচিত নয়, তবে সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণ অতটা ক্ষতিকর নয়। দূরবীন বা টেলিস্কোপের মাধ্যমে এই গ্রহণ দেখা যেতে পারে।
Nov 08, 2022, 2:24 pm IST

একাধিক দেশে চন্দ্রগ্রহণকে ভিন্ন ভিন্ন স্থানীয় নাম দেওয়া হয়েছে।
Nov 08, 2022, 1:22 pm IST

জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে, বছরের এই শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ মেষ রাশি ও ভরণী নক্ষত্রে ঘটবে।
Nov 08, 2022, 1:18 pm IST

কলকাতায় মঙ্গলবার চন্দ্রোদয় হবে বিকেল ৪টে ৫২ মিনিটে। অর্থাৎ, ১৮ থেকে ১৯ মিনিট কলকাতার আকাশে পূর্ণগ্রাস গ্রহণ দেখা যাবে।
Nov 08, 2022, 1:17 pm IST

ভারতের ভূ-বিজ্ঞান মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দুপুর ২টো ৩৯ মিনিটে গ্রহণ শুরু হবে। তবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে দুপুর ৩টে ৪৬ মিনিট থেকে।
Nov 08, 2022, 12:48 pm IST

চন্দ্রগ্রহণের প্রভাব শুধু মানুষের জীবনের ওপর নয়, তা দেশ–দুনিয়ার ওপরও পড়তে দেখা যাবে।
Nov 08, 2022, 11:59 am IST

জ্যোতিষ মতে চন্দ্রগ্রহণকে অশুভ বলে মনে করা হয়।
Nov 08, 2022, 11:24 am IST

নাসার তরফে জানানো হয়েছে, মঙ্গলবার পৃথিবীর ছায়ার মধ্যে প্রবেশ করবে চাঁদ। এই সময় চাঁদের রং লাল দেখাবে।
Nov 08, 2022, 10:42 am IST

আংশিক গ্রহণ দেখা যাবে বেঙ্গালুরুতেও। সেখানে ৫টা ৪৯ মিনিটে গ্রহণ শুরু হবে। সবচেয়ে ভাল দেখা যাবে ৫টা ৫৭ মিনিটে।
Nov 08, 2022, 10:38 am IST

২০২২ সালের পর ফের ২০২৫ সালের ১৪ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের দেখা মিলবে।
Nov 08, 2022, 9:53 am IST

‌যখন সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় চলে আসে এবং পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ায় সেখানে সূর্যের রশ্মি পৌঁছতে পারে না, তখনই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়ে থাকে।
Nov 08, 2022, 9:44 am IST

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতের অধিকাংশ জায়গা থেকেই দেখা যাবে। এছাড়াও নাসা সহ বেশ কিছু মহাকাশ প্রতিষ্ঠান ইউটিউবে লাইভ স্ট্রিমিং–এর ব্যবস্থাও করেছে। যা শুরু হয়ে যাবে দুপুর আড়াইটে–তিনটে থেকে।
Nov 08, 2022, 9:20 am IST

এটি বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ। যা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হিসাবে দেখা যাবে।
Nov 08, 2022, 9:19 am IST

গত ২৫ অক্টোবর সূর্যগ্রহণের ঠিক ১৫ দিন পর চন্দ্রগ্রহণ হতে চলেছে।
Nov 08, 2022, 8:43 am IST

৫৮ মাস পরে ফের চন্দ্রগ্রহণ হতে চলেছে
Nov 08, 2022, 7:32 am IST

দিল্লি ও নয়ডায় চন্দ্রগ্রহণ দেখা যাবে ৫.২৮ ও ৫.৩০-তে
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+