চন্দ্রগ্রহণ ২০২০: প্রেম জীবনে এর কেমন প্রভাব পড়তে চলেছে ! বলে দিচ্ছে রাশিফল
দশকের প্রথম চন্দ্রগ্রহণ আজ। আর তার জেরে গোটা দুনিয়ায় আজ কৌতূহলের অন্ত নেই! মূলত এদিনের বলয়গ্রাস ঘিরে ২০২০ সালের প্রথম চন্দ্রগ্রহণ আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। একনজরে দেখে নেওয়া যাক, এই গ্রহণ ঘিরে কোন কোন রাশির ভাগ্যে প্রেম জীবন ঘিরে কোন পরিস্থিতি গড়ে উঠতে পারে।

মেষ-বৃষ
মেষ রাশির জাতক জাতিকারা সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্ত খুঁজে পাবেন এই সূর্যগ্রহণ ঘিরে। তবে সম্পর্কের বাইরেও যে আপনার একটা জীবন রয়েছে, তা ভুলে যাবেন না! বৃষ রাশির জাতক জাতিকারা সম্পর্কে জোর দিন আরও। সম্পর্কে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকাদের আরও নজর দিতে হবে।

মিথুন-কর্কট
মিথুন রাশির জাতক জাতিকাদের নিজের সঙ্গীর জীবনে জায়গা করে নেওয়ার সবচেয়ে ভালো সুযোগ এখনই! তবে সঙ্গীর অর্থ সংক্রান্ত দিককে সাবধানে রাখুন। সেদিকে আপনি যত্ন নিন। অন্যদিকে, সম্পর্কে আরও উষ্ণতা অনুভব করতে পারবেন কর্কট রাশির জাতক জাতিকারা। চন্দ্রগ্রহণ এমনই এক সময়কে সঙ্গে নিয়ে আসছে আপনাদের জন্য।

সিংহ- কন্যা
সিংহ রাশির জাতক জাতিকারা প্রেমের সম্পর্কে খানিকটা বিরক্ত বোধ করবেন। ফলে বেশ কয়েকটি কারণে আপনাদের প্রেম খানিকটা বিঘ্নিত হতে পারে। কন্যা রাশির জাতকদের জীবনে প্রেমের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। সঙ্গীর সঙ্গে আবেগ তাড়িত হয়ে আপনি মিলিত হতে পারবেন এই সময়।

তুলা-বৃশ্চিক
তুলা রাশির জাতক জাতিকারা এই সময় সম্পর্কে সঠিক ভারসাম্য আনতে সমর্থ হবেন। অন্যদিকে, বৃশ্চিক রাশির জাতিক জাতিকারা প্রেম নিয়ে যদি আত্মবিশ্বাসী না হন , তাহলে সমস্যায় পড়বেন। এই সময় ইগো কাটিয়ে প্রেমে পড়ে যেতে পারেন আপনারা।

ধনু-মকর
ধনু রাশির ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে সমঝোতা করে থাকবার একটি বড় সুযোগ এই চন্দ্রগ্রহণ এনে দিতে পারে। 'মানিয়ে নেওয়া' যে কত কার্যকরী বিষয় একটি সম্পর্ক ধরে রাখতে গেলে, তা বুঝিয়ে দেবে এই সময়টি। মকর রাশির ক্ষেত্রে ২০২০ সালের চন্দ্রগ্রহণ থেকেই শুরু হবে ভালো সময়। সম্পর্কের ক্ষেত্রেও তার প্রভাব পড়বে।

কুম্ভ-মীন
মীন রাশির জাতক জাতিকাদের এই সময় সম্পর্কে ভারসাম্য রক্ষা করে চলতে হবে। অন্যদিকে, প্রেমের পথে বহু অজানা সত্য বেরিয়ে পড়তে পারে। তবে বাস্তববোধ সঙ্গে রেখে মীন রাশির জাতক জাতিকাদের সম্পর্কে এগিয়ে যেতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা সম্পর্কে নিজের 'স্পেস' বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবেন এই চন্দ্রগ্রহণের সময়.।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications