২০১৯ এর ১৬ জুলাইয়ের চন্দ্রগ্রহণের রাতে দেশের নামী মন্দিরগুলিতে কী ঘটেছে

১৬ জুলাই মধ্য রাত থেকে ১৭ জুলাই ভোর রাত ৩ টে পর্যন্ত আষাঢ়ের আকাশ দেখেছে এক মাহাজাগতিক ঘটনা। ১৪৯ বছর পর গুরুপূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ দেখতে পেয়েছে এদেশ।

১৬ জুলাই মধ্য রাত থেকে ১৭ জুলাই ভোর রাত ৩ টে পর্যন্ত আষাঢ়ের আকাশ দেখেছে এক মাহাজাগতিক ঘটনা। ১৪৯ বছর পর গুরুপূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ দেখতে পেয়েছে এদেশ। আর সেই ঘটনা ঘিরে ভারতের বিভিন্ন মন্দিরে পালিত হয়েছে একাধিক বিশেষ আচার অনুষ্ঠান। একনজরে দেখে নেওয়া যাক চন্দ্রগ্রহণের রাতে দেশ জুড়ে বিভিন্ন নামী মন্দিরে কী ঘটে গিয়েছে।

 মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির

মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির

তামিলনাড়ুর বিখ্যাত মীনাক্ষী মন্দির আগেই জানিয়ে দিয়েছিল ,যে চন্দ্রগ্রহণের রাতে মন্দিরের কপাট বন্ধ থাকবে। সেই মতো রাত শুরুর আগেই সন্ধ্যেবেলা ৬:৩০ মিনিট থেকেই বন্ধ হয়ে যায় মন্দির।

রুদ্ধ করা হয় তিরুপতি মন্দির

গুরু পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ ঘিরে রীতিমতো নিয়ম নিষ্ঠার সঙ্গে একাধিক আচার পালিত হয় তিরুমালা মন্দিরে। চন্দ্রগ্রহণের রাত কেটে যাওয়ার পরই মন্দির এদিন সকালে খোলা হয়েছে।

বদ্রীনাথ গঙ্গোত্রী মন্দির

বদ্রীনাথ গঙ্গোত্রী মন্দির

এদিন ভোরে ৪ টের পর খোলা হয়েছে বদ্রীনাথের গঙ্গোত্রী মন্দির। মঙ্গলবার বিকেল ৪:২৫ মিনিট থেকে বন্ধ ছিল এই বিখ্যাত মন্দির। এদিন ভোরে বিশেষ পূজা পার্বণের পরই মন্দির খোলা হয়েছে।

 পুরীর মন্দিরে কোন রীতি!

পুরীর মন্দিরে কোন রীতি!

গতরাত দেড়টা থেকে পড়ে চন্দ্রগ্রহণ। আর সেই সময় পুরীর মন্দিরে শুরু হয় গ্রহণ মহাসন। গ্রহণকাল শেষ হতেই সেবায়েতরা সেখানে স্নান পর্ব সম্পন্ন করেন । এরপরই গ্রহণ মিটে গেলে থাকবে গ্রহণ ভোগ নীতি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+