Chandra Dosh: চন্দ্র দোষ থেকে মুক্তি পেতে অভাবী ব্যক্তিদের এই জিনিসগুলি দান করুন

জ্যোতিষশাস্ত্রে (astrology) চন্দ্রের বিশেষ গুরুত্ব রয়েছে। চন্দ্র হল মনের কারক। কোনও রাশির ব্যক্তিদের জন্ম কুণ্ডলীতে যদি চন্দ্র দুর্বল স্থানে থাকে তাদের নানান অসুবিধার সম্মুখীন হতে হয়। তাদের মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকে।

ব্যক্তির মন কখনোও স্থির থাকে না, কোনও কাজে এসে সফলতা অর্জন করতে পারে না। তাই চন্দ্র দোষ দূর করা খুব দরকার। যদি আপনিও চন্দ্র দূর করতে চান তাহলে এই জিনিসগুলি দারিদ্র ব্যক্তিদেরকে দান করতে পারেন।

Chandra Dosh

সাদা রঙের জিনিস অভাবী ব্যক্তিকে দান করুন

জন্মকুণ্ডলীতে যদি চন্দ্র দুর্বল জায়গায় থাকে তাহলে সাদা জিনিস দারিদ্র ব্যক্তিদের দান করুন। সাদা রঙয়ের কাপড় সোমবার বা শুক্রবার দান করুন। এতে চন্দ্র আপনার শক্তিশালী হয়ে উঠবে এবং জীবনে আপনার সাফল্যও আসবে।

মানসিক চাপ থেকে মুক্তি পেতে কী করবেন

মানসিক চাপ থেকে মুক্তি পেতে চাইছেন তাহলে শুক্রবার করে বিবাহিত মহিলাদের একটি রুপোর পায়ের তোড়া দান করুন। এতে আপনার মানসিক চাপ কমবে এবং আর্থিক দিকেও লাভ হবে। চন্দ্র শক্তিশালী হয়ে উঠবে আপনার জন্মকুণ্ডলীতে, জীবনে এগিয়ে যেতে পারবেন আপনি।

Chandra Dosh

চন্দ্র দুর্বল স্থানে থাকলে কী হয়

যে সকল রাশির ব্যক্তিদের চন্দ্র দুর্বল স্থানে রয়েছে, দেবী লক্ষ্মীর পুজো করুন। সেই সঙ্গে শুক্রবার করে দারিদ্র ব্যক্তিদের কোনও জিনিস অর্পণ করুন। এতে চন্দ্রের শুভ প্রভাব আপনার ওপর পড়বে। জীবনে সাফল্য আসবে, সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনিও।

পথিকদের জল খাওয়ান

যদি আপনি আপনার জন্মকুণ্ডলীতে চন্দ্রকে আরোও শক্তিশালী করতে চান তাহলে যেসব রাস্তায় পথিকদের মাঝে মধ্যে জল খাওয়ান। এতে চন্দ্র দুর্বল থেকে শক্তিশালী হয়ে উঠবে এবং সেই সঙ্গে দেবতাদের আশীর্বাদও আপনি পাবেন। জীবনে আসবে সাফল্যও।

সোমবার মহাদেবের পুজো করুন

প্রতি সোমবার মহাদেবের পূজা করুন, কাঁচা দুধ দিয়ে শিবকে পুজো করুন। সেই সঙ্গে চাল, আটা, দুধ ইত্যাদি দেবতার পায়ে অর্পণ করুন। এতে আপনার চন্দ্র শক্তিশালী হয়ে উঠবে এবং চন্দ্রের শুভ প্রভাবে আপনার জীবনের সাফল্য লেগে থাকবে। আর্থিক দিকে খুব উন্নতি হবে। সকল কাজে এগিয়ে যেতে পারবেন। চাকরি থেকে ব্যবসায় আর্থিক উন্নতি হবে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+