চৈত্র নবরাত্রির সময় কোন রাশির ব্যক্তিরা অঢেল সম্পত্তির মালিক হবেন, জানেন

জ্যোতিষশাস্ত্রে নববর্ষের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। হিন্দুনববর্ষ শুরু হয় চৈত্র মাসের শুক্ল পক্ষের প্রতিপদ তারিখে। মার্চ মাসের ২২ তারিখ থেকে শুরু হচ্ছে চৈত্র শুক্লা। ওই দিন থেকেই চৈত্র নবরাত্রি শুরু হবে। যা হিন্দু নববর্ষ নামে পরিচিত। বিক্রম সংবত ২০৮০ নামেও তা পরিচিত।

কোন রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে

কোন রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে

হিন্দু নববর্ষের সময় কিছু রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে, জানেন সেই রাশির মধ্যে কারা রয়েছেন। এই সময় বুধ, গ্রহদের রাজকুমার রাজা ও শুক্র মন্ত্রী হবেন। যেখানে রাহু ও শুক্র মেষ রাশিতে, কেতু তুলা রাশিতে এবং মঙ্গল মিথুন রাশিতে। এই সময়ে কিছু রাশির জাতক জাতিকারা বিশেষ সুবিধা পেতে চলেছেন, জানুন তার মধ্যে কারা রয়েছেন।

 ধনু রাশি

ধনু রাশি

এই রাশির জাতক জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু। এই সময় আপনি অর্থ উপার্জনের নতুন পথ খুঁজে পাবেন। কথাবার্তা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। বন্ধুদের সঙ্গে আপনার খুব ভালো সময় করতে পারবেন। সেখান থেকে আর্থিক লাভ হবে আপনাদের। নতুন যানবাহন বা সম্পত্তি কিনতে পারেন। বাবার সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

শ্বশুরবাড়ি থেকে আপনি সম্পত্তি ফিরে পেতে পারেন। যেখানে আপনার টাকা আটকে আছে, সেখান থেকে আপনি টাকা ফিরে পেতে পারেন। যেকোন কাজেই আপনি খুব লাভবান হবেন। এটি আপনার জন্য সবথেকে ভালো সময়। মাথা ঠান্ডা রেখে যে কাজে হাত দেবেন সেই কাজে সফলতা পাবেন আপনি।

তুলা রাশি

তুলা রাশি

তুলা রাশির সাফল্যের সময় শুরু হবে। আপনি যা পাওয়া চাইবেন তা করতে পারবেন। সকল কাজে অনেক উন্নতি করতে পারেন। এসময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। নতুন চুক্তিতে সই করতে পারেন।

নতুন চাকরির অফার পেতে পারেন। চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। সকল কাজে অনেক এগিয়ে যেতে পারবেন। পারিবারিক জীবনে সুখের মুখ দেখবেন।

সিংহ রাশি

সিংহ রাশি

আপনি সকল ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। আয়ের নতুন পথ খুঁজে পাবেন। পরিবারের সকল সদস্যদের সঙ্গে ভালো থাকতে পারবেন। চাকরি নিয়ে এখনোও ভাবতে হবে না আপনাকে, নতুন চাকরির অফার পেতে পারেন। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আর্থিকভাবে অনেকটাই লাভ হবে। আপনি যা চাইবেন তাই করতে পারবেন।

অর্থ ও বক্তৃতার সঙ্গে যুক্ত উন্নতি করতে পারবেন। প্রবল ইচ্ছা শক্তি দ্বারা আপনার জীবনে সাফল্য আসবে। এই সময় আপনার শরীরের যত্ন নেবেন। দাম্পত্য থেকে পারিবারিক জীবনে সুখের মুখ দেখবেন আপনি। সফলতা অর্জন করতে পারবেন।


(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

ছবি সৌ:পিক্সেলস


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+