শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি, এই সময়ে কোন কোন কাজ করলে মা দুর্গা রেগে যান, জানেন
জ্যোতিষশাস্ত্রে চৈত্র নবরাত্রির বিশেষ গুরুত্ব রয়েছে, বছরে দুবার আসে এই নবরাত্রি। একটি হল চৈত্র নবরাত্রি, আরেকটি হল গুপ্ত নবরাত্রি। ২২ এপ্রিল থেকে শুরু হবে চৈত্র নবরাত্রি। নবরাত্রি পুরো ন'দিন ধরে হয়। যেদিন মা দুর্গার নটি রূপের পুজো করা হয়। এর পাশাপাশি মা দুর্গার বিশেষ পুজো করা হয়।

দেবীর আগমন কীসে কীসে হয়
নবরাত্রি সময় মা দুর্গা মত্তে আসেন কখনোও নৌকায়, আবার কখনোও গজে বা অন্য কোনও বাহনে। । এই সময়কার বিশেষ একটি গুরুত্ব রয়েছে। বলা হয়, যখন মা দুর্গার নৌকায় আসেন তখন জীবনে উপকার হয় সকলের। তবে এই সময়ে অনেক কাজ একদমই করা যায় না, কোন কোন কাজ একদমই করা উচিত নয়, জানেন।

আমিষ খাবেন না
চৈত্র নবরাত্রির সময় মদ একদমই খাবেন মা, দুর্গা খুব রেগে যান, মাতৃ দেবীর পূজা করা খুব শুভ বলে মনে করা হয়, তবে এই সময়ে নিষ্ঠা ভাবে পুজো করলে তবেই মা দুর্গার বিশেষ আশীর্বাদ ও কৃপা পাওয়া যায়, জীবনে আসে সাফল্যও।

নিরামিষ খাবেন না
নবরাত্রি সময় মা দুর্গার নটি রূপের পুজো করা হয়, তাই এই সময়ে বলা হয় আমিষ খাবার একদমই এড়িয়ে চলুন অর্থাৎ মাছ , মাংস একদম খাবেন না। তাহলে মন শরীর কোনটাই খুব একটা ভালো যাবে না।
শরীর আপনার খারাপ হতে পারে। এসময়ে নিরামিষ খাবার খান এবং মনকে শুদ্ধ রাখুন। রোজ সকালে স্নান সেরে দেবী দুর্গার পুজো করুন। এতে আসবে আপনার জীবনে সাফল্যও এবং মন থাকবে আরোও ভালো।

চামড়ার জিনিস ব্যবহার করবেন না
নবরাত্রি সময় চামড়ার বেল্ট, জুতো, জ্যাকেট কিচ্ছুই পড়বেন না। এগুলো কিন্তু খুব খারাপ বলে মনে হয়, পশুর চামড়া দিয়ে তৈরি জিনিসের এই সময় পরা খুব অশুভ।

চুল ও নখ কাটবেন না
নবরাত্রি সময় চুল, নখ একদম কাটবেন না। এতে দেবী লক্ষ্মী খুব রেগে যান এবং আপনি দেবীর ক্রোধের মুখে পড়তে পারেন। তাই নবরাত্রির আগে চুল ও নখ কেটে নিন।

কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না
নবরাত্রি সময় কেউ খারাপ কথা বলবে না। কারোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। এদের মা দুর্গা খুব রেগে যান। বড়দের সঙ্গে সৎ ব্যবহার বজায় রাখবেন এবং তাদের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করবেন।

মিথ্যা কথা বলবেন না
কারোর সঙ্গে ঝগড়া অশান্তি করবেন না। মিথ্যা কথা বলবেন না। কারণ এ সময় মা দুর্গার নটি রূপের পূজা করা হয়। দেবীর আশীর্বাদে সকলের জীবনের সাফল্য আসে। তাই এ সময় খুব সৎ থাকা দরকার।

বাড়ি, ঘর পরিষ্কার করুন
নবরাত্রি সময় বাড়ি,ঘর খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সেই সঙ্গে ঠাকুর ঘর পরিষ্কার রাখবেন। তবেই জীবনে আসবে আপনার সাফল্য। সকল কাজেই এগিয়ে যেতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications