কবে থেকে শুরু হচ্ছে চৈত্র মাস, এই মাসে কী করবেন, আর কোন কাজ এড়িয়ে চলবেন, জানেন
জ্যোতিষশাস্ত্রে ও হিন্দু ধর্মে চৈত্র মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে এই চৈত্র মাস। যা চলবে ২৩ এপ্রিল পর্যন্ত। এই মাস থেকেই শুরু হয় গরমকাল। এমাসে এমন অনেক কাজ রয়েছে যেগুলি করা খুব শুভ। আবার এমন অনেক কাজ রয়েছে যা করা খুব অশুভ।
কথিত আছে, এই মাসে এই ভগবান ব্রহ্মা মহাবিশ্বের সৃষ্টি করেছিলেন। আর এদিন থেকে হিন্দু নববর্ষের শুরু হয়। এই সময়ে ধূমধাম করে মা দুর্গার পূজা করা হয়। যার রয়েছে বিশেষ গুরুত্ব।

- মা দুর্গার পুজো
মা দুর্গার পুজো এই সময় করলে আপনি জীবনে অনেক এগোতে পারবেন। আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন। বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে। বিদায় নেবে নেতিবাচক শক্তি। এই সময়ে কোন কোন কাজ করলে আপনার পরিবারেরও মঙ্গল হবে এবং আপনার শরীরেও সুস্থ থাকবে, দেখুন।
- সূর্যোদয়ের আগে উঠুন
চৈত্র মাসে যেহেতু খুব গরম পরে, তাই এই গরমের কারণে সকলেই সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন। ধ্যান করুন, ব্যায়াম করুন। এতে আপনাদের মানসিক চাপ কমবে। সারাদিন আপনারা ভালোভাবে কাজ করতে পারবেন। শরীর সতেজ থাকবে।
- কী করলে বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে
চৈত্র মাসে আপনার বাড়িতে যদি কোনও গাছ থাকে তাহলে ভালোভাবে সেই গাছে জল দিন। তাহলে সেই গাছ থেকে কিন্তু ভালো ফল পাবেন। এতে আপনার বাড়িতে কোনও নেতিবাচক শক্তি প্রবেশ করবে না। ইতিবাচক শক্তিতে ভরে উঠবে আপনার সংসার।
- খাদ্য তালিকায় রাখুন এগুলি
বলা হয়, এই চৈত্র মাসে ভুল করেও বাসি খাবার খাবেন না। এতে শরীরের উপর খুব খারাপ প্রভাব পড়বে। এসময় যতটা পারবেন হালকা খাবার খাবেন। হালকা, ঢিলেঢালা পোশাক পরবেন। শস্য জাতীয় খাবার ও ফাইবার সমৃদ্ধ খাবার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখবেন।
- নিমপাতা খান
চৈত্র মাসে প্রত্যেকদিন সকালবেলা নিমপাতা চিবিয়ে খেলে এই ঋতুতে কোনরকম সংক্রামক ব্যাধি আপনাকে ছুঁতে পারবে না। যদি এই পাতায় গুড় মিশিয়ে খান তা কিন্তু আপনার জন্য আরোও ভালো।












Click it and Unblock the Notifications