Career Horoscope 2024: নতুন বছরে কেরিয়ারে কতটা উন্নতি করতে পারবেন বারো রাশির ব্যক্তিরা?
শেষ হতে চলেছে ২০২৩ সাল, আসছে ২০২৪, আর এই বছরেই বড় বড় গ্রহরা স্থান পরিবর্তন করবে, আবার কিছু গ্রহরা বিপরীতমুখীও হবে। যার বিশেষ প্রভাব পড়বে সকল রাশির ব্যক্তিদের ওপর।
সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে, আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে। কেউই ধনসম্পত্তি ক্রমশ বাড়বে, আবার কারোর আর্থিক ক্ষতি হতে পারে। এই নতুন বছরে কেরিয়ার কেমন যাবে বারো রাশির ব্যক্তিদের, দেখুন।

- মেষ রাশি
বছরের শুরু থেকে মেষ রাশির (aries) ব্যক্তিদের কেরিয়ারে খুব সফলতা আসবে। এসময় যারা চাকরির পরীক্ষা দেবেন তারাই সফলতা অর্জন করতে পারবেন। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা করতে হতে পারে। বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে আপনার। এপ্রিল মাসের পর থেকে আপনার কেরিয়ারে যেটুকু বাধা ছিল সেই বাধাও কিন্তু কেটে যাবে।
- বৃষ রাশি
বৃষ রাশির (Taurus) ব্যক্তিদের ২০২৪ সাল মোটামুটি যাবে। যে পেশায় নিজেকে নিযুক্ত করতে চাইবেন সেই পেশাতেই যুক্ত হতে পারবেন। তবে কঠিন পরিশ্রম করলে তবেই কিন্তু আপনার জীবনের সফলতা আসবে। বছরের মধ্যভাগে আপনার বিদেশ যাত্রা করতে হতে পারে। যারা গবেষণা করছেন তাদের জন্য খুব ভালো সময়। এসময় আপনার আর্থিক দিকে খুব লাভ হবে।
- মিথুন রাশি
২০২৪ সালের শুরু থেকেই মিথুন রাশির (Gemini) ব্যক্তিদের জন্য খুব ভালো সময়। এসময় আপনার কেরিয়ারে উন্নতি, সাফল্য লেগে থাকবে। কেরিয়ারে কোনও বাধা থাকবে না। আপনি যদি কোনও পরীক্ষা দেন সেখানেও কিন্তু সফলতা অর্জন করতে পারবেন।
- কর্কট রাশি
কর্কট রাশির (cancer) জাতক-জাতিকাদের কেরিয়ারে নানান বাধা আসবে। এই বাধা কাটিয়ে উঠতে আপনাকে কঠিন পরিশ্রম করতে হবে। তবে এই সময় মাথা ঠাণ্ডা রেখে কাজ করবেন, তেমনভাবে কোনও কাজে সফলতা অর্জন করতে পারবেন না। এই বছর বিশেষ অভিজ্ঞতা অর্জন করতে পারেন। তবে পড়াশোনার জন্য আপনাকে বাইরে থাকতে হতে পারে।
- সিংহ রাশি
নতুন বছর সিংহ রাশিদের (leo) জন্য মিশ্র যাবে। বছরের শুরুটা খুব একটা অনুকূল না থাকলেও বছরের মধ্যভাগ কিন্তু আপনার জন্য খুব ভালো। বছরের শুরুতে আপনি যতই চাকরির পরীক্ষা দিন না কেন সেখানে ততটা সফলতা পাবেন না। তবে বছরের মাঝখান থেকে আপনার ভাগ্যের দ্বার খুলবে। ভাগ্যের চাকা ঘুরবে আপনার, আপনি নতুন কোথাও চাকরি পেতে পারেন। আর যারা ইঞ্জিনিয়ারিং, সাংবাদিকতা, ওকালতি নিয়ে পড়াশোনা করছেন তাদের জীবনের সাফল্য আসবে। তারা নতুনভাবে চাকরি পেতে পারেন।
- কন্যা রাশি
কন্যা রাশির (virgo) ব্যক্তিদের জানুয়ারি মাসে কেরিয়ারে কোনও ভালো ফল পেতে পারেন। আপনি জীবনে এমন কিছু ঘটবে। যেখানে আপনার সফলতা আসবে। এসময় আপনার কেরিয়ারে খুব সফলতা আসবে। তবে কঠিন পরিশ্রম করতে হবে আপনাকে। আপনার পড়াশোনার জন্য আপনাকে বিদেশে যেতে হতে পারে।
- তুলা রাশি
তুলা রাশির (libra) জাতক-জাতিকাদের জন্য ২০২৪ সাল মোটামুটি যাবে। এসময় আপনি যদি কোনও চাকরির পরীক্ষা দেন সেখানেও সফলতা আসবে। যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন তাদের জীবনেও সফলতা নিশ্চিত। এসময় আপনার শরীর খারাপ হতে পারে।
- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির (Scorpio) জাতক-জাতিকাদের জন্য ২০২৪ সাল অত্যন্ত শুভ। এসময় আপনার কেরিয়ারে খুব সফলতা আসবে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখানে গিয়ে নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় আপনি ওকালতি নিয়ে পড়াশোনা করলে আপনার জীবনেও সাফল্য আসবে।
- ধনু রাশি
জ্যোতিষ গণনা অনুযায়ী, ২০২৪ সালটি ধনু রাশির (Sagittarius) জাতক জাতিকাদের কেরিয়ারের দিক দিয়ে খুব ভালো কাটবে। ব্যক্তিগত প্রচেষ্টার কারণেই আপনি জীবনের সফলতা অর্জন করতে পারবেন। কেরিয়ার এতদিন যে বাধা ছিল সেই বাধা গুলি কাটিয়ে উঠতে পারবেন আপনি। এসময় শরীরের দিকে একটু যত্ন নেবেন। অক্টোবরের মাসের পর থেকে আপনি যে পুরনো চাকরি করছিলেন সেখানেই কিন্তু আপনার ভালো সুযোগ আসবে।
- মকর রাশি
মকর রাশির (Capricorn) ব্যক্তিদের ২০২৪ সাল অত্যন্ত ভালো যাবে। এসময় আপনার আর্থিক দিকে খুব লাভ হবে।যারা সরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা বাড়তে পারে, কেরিয়ারে সফলতা লেগে থাকবে আপনার।
- কুম্ভ রাশি
২০২৪ সালে কুম্ভ রাশির (Aquarius) ব্যক্তিরা কেরিয়ারে খুব উন্নতি করতে পারবেন। এসময় আপনি বিদেশ যাত্রা করতে পারেন। আবার আপনাকে বছরের মাঝামাঝি সময়ে কেরিয়ারে কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হতে পারে। তবে সাহসিকতার দ্বারা আপনি অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। এসময় আপনার নতুন কোনও ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে, আপনি নতুন ভাবে কোনোও কাজ শুরু করতে পারেন।
- মীন রাশি
মীন রাশির (Pisces) ব্যক্তিদের নতুন বছরটি ওঠা পড়ার মধ্যে দিয়ে যাবে, বছরের প্রথম পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। কেরিয়ারে আপনি খুব সফলতা অর্জন করতে পারবেন, আর্থিকভাবে কিন্তু উন্নতি করতে পারবেন আপনি, এসময় যারা বিদেশ যাত্রা করতে চাইছেন করতে পারেন। সেখানে গেলে আপনাদের সফলতা আসবে। মাথা ঠাণ্ডা রেখে আপনি চাকরির পরীক্ষাগুলো দেবেন সেখানে আপনার সাফল্য আসার সম্ভাবনা রয়েছে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications