আগামী এক বছর রাহুর কৃপায় ব্যাপক উন্নতি হবে এইসব রাশির জাতক জাতিকাদের

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দুটি গ্রহকে প্রত্যক্ষ ছায়া গ্রহ বলে মনে করা হয়ে থাকে। মূলত এই দুই কথা বলা হলে যে কোনও মানুষ এঁদের প্রভাব নিয়ে ভয় পেয়ে যান। দুটি ছায়া গ্রহ রাহু ও কেতুর নাম শুনে মানুষ মনে করেন এই দুই গ্রহ সর্বদা খারাপ ফল প্রদান করেন। কিন্তু আসলে তা একদমই নয়। কারণ রাহু এবং কেতু মানুষের জীবনে উন্নতির কারক হিসেবেও বিবেচিত হয়ে থাকেন জ্যোতিষ শাস্ত্র মতে। রাহু এবং কেতুকে অন্যান্য গ্রহের তুলনায় খুব ধীর গতিশীল গ্রহ বলে মনে করা হয়। এই উভয় গ্রহের অবস্থান পরিবর্তন প্রতি দেড় বছর অন্তর ঘটে থাকে এবং তাঁদের এই গতি সর্বদা বিপরীতমুখী হয়।

রাহুর স্থান পরিবর্তনের প্রভাব

রাহুর স্থান পরিবর্তনের প্রভাব

ধীর গতিতে চলাচল করার কারণে, রাহু এবং কেতু এই উভয় গ্রহ প্রায় দেড় বছরে তাদের রাশি পরিবর্তন করে। খুব সম্প্রতি অর্থাৎ এপ্রিল মাসেই রাহু গ্রহ নিজের অবস্থান পরিবর্তন করে বৃষ থেকে মেষ রাশিতে গমন করেছে। যার প্রভাব দেখা যেতে চলেছে রাশিচক্রের ১২টি রাশির উপরেই। জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক জাতিকারা এক বছর রাহুর আশীর্বাদ পেতে চলেছেন। রাহু গ্রহের আশীর্বাদে এই রাশির জাতক জাতিকাদের জীবনে কর্ম, অর্থ, সুস্বাস্থ্য ইত্যাদির অনেক উন্নতির সম্ভাবনা রয়েছে।

বৃষ রাশি

বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য রাহুর এই অবস্থান পরিবর্তন উন্নতির দুয়ার খুলে দিতে চলেছে। এই সময়ে বিদেশ থেকেও টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি যারা করছেন তাঁদের বিদেশ ভ্রমণেরও সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা পদোন্নতি পাবেন এবং বেতনের ক্ষেত্রে ভালো ইনক্রিমেন্টের লক্ষণ রয়েছে। এছাড়াও এই রাশির জাতক জাতিকাদের জন্যও এই সময়টি খুবই অনুকূল যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত বা রাজনীতিতে পা রাখতে চান তাঁদের জন্য সেই স্বপ্ন পূরণ হতে পারে। প্রেম জীবন চমৎকার হতে চলেছে। শিক্ষার্থীরাও পরীক্ষায় সাফল্য লাভ করতে চলেছে আগামী এক বছর।

কর্কট রাশি

কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকাদের প্রতি এক বছর রাহু সদয় হতে চলেছেন। এই সময়ে চাকরিজীবীরা বড় পদ পেতে পারেন। যারা বেকার তাঁরা চাকরির খোঁজ শেষ হতে চলেছে। চাকরি পরিবর্তন করতে যারা চাইছেন তাঁদের জন্যও এটি একটি ভালো সময় হতে চলেছে। এই রাশির ব্যবসায়ীরা আর্থিক দিক থেকে বড় লাভ পেতে পারেন। শেয়ার বাজারে বিনিয়োগে বিশেষ সুবিধা লাভ হবে। এই সময় যদি একটি নতুন বাড়ি, একটি নতুন গাড়ি বা গহনা ইত্যাদি কেনার পরিকল্পনা করে থাকেন তবে এই সময়টি অনুকূল হবে।

মিথুন রাশি

মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকারা রাহুর সান্নিধ্যে সৌভাগ্য লাভ করতে চলেছেন। এই রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী এক বছর কেরিয়ার এবং আর্থিক দিক দিয়ে ভালো হতে চলেছে। এই সময়ে, রাহু কাজের ক্ষেত্রে সাফল্য এনে দেবে। জাতকদের আর্থিক অবস্থা শক্তিশালী হবে এবং কর্মক্ষেত্রে ভাবমূর্তি উন্নত হবে। বিভিন্ন উপায়ে আয় বৃদ্ধি পাবে, যার ফলে আর্থিক পক্ষ মজবুত হবে। ব্যবসায়ীদেরও তাঁদের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির জাতক জাতিকারা যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাঁরাও রাহু গ্রহের আশীর্বাদ পাবেন এবং আগামী এক বছরের মধ্যে কোনও বড় পদ পেতে পারেন।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ তথ্যের উপর নির্ভরশীল)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+