ধনতেরাসের দিন ঝাঁটা কেনার বিশেষ নিয়মগুলি জেনে নিন

প্রতি বছরই কার্তিক মাসের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস উৎসব পালন করা হয়। তাছাড়াও এই দিনে সোনা, রুপো, বাসনপত্র, যানবাহন কেনা খুব শুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। তবে , ধনতেরাসের দিন অনেক কিছু মেনে চলা উচিত যদি আপনি সেগুলি না মেনে চলেন তাহলে আপনার আর্থিক দিকে অবনতি হবে। দাম্পত্য জীবনে অশান্তি আসবে এবং জীবনে কখনোও এগিয়ে যেতে পারবেন না। সেই সঙ্গে নেতিবাচক শক্তি নিয়ে বাড়িতে প্রবেশ করবে। জেনে নিন ধনতেরাসের দিন কোন কোন কাজ করবেন না।

এদিন নতুন ঝাঁটা কিনুন

এদিন নতুন ঝাঁটা কিনুন

ধনতেরাসের সময় যখন আপনি নতুন ঝাঁটা কিনবেন, সেই সময় আপনি সেই সময় ঝাঁটা নিরাপদ স্থানে রাখুন। খাটের নিচে, রান্নাঘরে বা শোবার ঘরে কখনোই রাখবেন না। এছাড়া এই ঝাঁটা কখনোই দাঁড় করিয়ে রাখবেন না। এতে আপনার আর্থিক দিকে অবনতি হবে। জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারেন। প্রতিটি কাজে সফলতা পাবেন।

মোটা ঝাঁটা কিনুন

মোটা ঝাঁটা কিনুন

ঝাঁটা কেনার সময় অবশ্যই খেয়াল রাখবেন ঝাঁটা যেন খুব পাতলা না হয়। ঝাঁটা যেন শুকিয়ে না যায়। এই ঝাঁটা যেন খুব ঘন হয় এবং খুব সুন্দর হয়, তবেই কিন্তু এর গুরুত্ব আপনি পাবেন। এ ছাড়া ঝাঁটার কাঠি যেন ভেঙে না থাকে বা সেই জায়গাটা বাড়িতে আনার পরে আপনার হাতে যেন কাঠি না ভাঙ্গে। এদিকে একটু খেয়াল রাখবেন। তবে মা লক্ষ্মীর বিশেষ কৃপা কিন্তু আপনি পেয়ে যাবেন এবং আর্থিক দিক আপনার অনেক উন্নতি হবে।

আগে ঝাঁটার পুজো করুন

আগে ঝাঁটার পুজো করুন

ধনতেরাসের দিন ঝাঁটা কিনলে সেই ঝাঁটার পুজো করুন। কিন্তু অবশ্যই যে ঝাঁটাটি আপনার বাড়িতে আছে মানে পুরনো ঝাঁটাটির আগে পুজো করবেন। তারপর নতুন ঝাঁটার পুজো করবেন। ঝাঁটা পুজো করার পরই সেই ঝাঁটা ব্যবহার করতে শুরু করুন। তবেই আপনার জীবনে সাফল্য আসবে। আর্থিক দিকে অনেক উন্নতি হবে। সেইসঙ্গে জীবনে সাফল্য আসবে।

 মন্দিরে ঝাঁটা দান করুন

মন্দিরে ঝাঁটা দান করুন

যদি পারেন ধনতেরাসের দিন মন্দিরে একটি নতুন ঝাঁটা দান করুন। এতে আপনার আর্থিক দিকে খুব উন্নতি হবে। তাছাড়া আপনার মনোবাসনা পূর্ণ হবে। ঝাঁটা সঠিক জায়গায় রাখার চেষ্টা করুন এবং দরজার সোজাসুজি দাঁড় করিয়ে রাখবেন না ঝাঁটা। আর্থিক দিকে অবনতি হয়।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+