Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নতুন বাড়ি কিনেছেন?‌ তবে জেনে নিন কোন দিন গৃহ প্রবেশ করলে শুভ অশুভ হয়

নতুন বাড়ি কিনেছেন?‌ তবে জেনে নিন কোন দিন গৃহ প্রবেশ করলে শুভ অশুভ হয়

অনেকেই তাঁদের পুরনো বাসস্থান ছেড়ে নতুন বাড়ি বা ফ্ল্যাট কিনেছেন। সেটিকে সাজিয়েছেন নিজের মতো করে। কিন্তু কবে নাগাদ সেই বাড়িতে উঠবেন বা পুরনো জায়গা ছেড়ে দিয়ে নতুন বাড়িতে প্রবেশ করবেন তা বুঝতে পারছেন না। এরকম সমস্যায় অনেকেই পড়েছেন। অনেকে আবার পাঁজি দেখে নতুন বাড়িতে প্রবেশের কথা চিন্তা করলেও তা কতটা শুভ হবে তা ভেবেই আকুল হচ্ছেন। গৃহ প্রবেশ অর্থাত্‍ নতুন বাড়িতে প্রথম প্রবেশের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিন্দু ধর্মে যাগযজ্ঞ করে তবেই নতুন বাড়িতে প্রবেশের নিয়ম রয়েছে তবে জেনে নিন কোন দিন কোন সময় নতুন বাড়িতে প্রবেশ শুভ আর কোন দিনে নতুন বাড়িতে প্রবেশ করলে তা অশুভ হবে।

নতুন গৃহে প্রবেশ করতে শাস্ত্রীয় বিধি বিধান মেনে চললে উপকার হয়। জ্যোতিষ শাস্ত্র মতে, গ্রহগুলির প্রভাব আমাদের ওপর পড়ে। যার ফলে গ্রহের উপস্থিতি কাল, গল্ন–সময় আমাদের শুভ–অশুভের কারণ হয়ে দাঁড়ায়। আর এইসব অশুভ দোষ–ত্রুটি নির্মূল করতে জ্যোতিষগণ নানান উপায়ের কথা বলেছেন।

নতুন গৃহ নির্মাণ হবার পর প্রথম যেদিন গৃহে প্রবেশ করা হয়, সেদিনটি বিচার করে গৃহপ্রবেশ করা উচিত।

কোন কোন দিন গৃহ প্রবেশ শুভ

কোন কোন দিন গৃহ প্রবেশ শুভ

* বুধবার গৃহপ্রবেশ করলে বংশ বৃদ্ধি হয়

* সোমবার গৃহ প্রবেশ করলে পুত্রলাভ হয়

* বৃহস্পতিবার গৃহে প্রবেশ করলে অর্থ বৃদ্ধি হয়, সম্পত্তি বাড়ে

* শুক্রবার গৃহে প্রবেশ করলে খাদ্যের অভাব হয় না

 শুক্লপক্ষের এই দিনগুলি শুভ

শুক্লপক্ষের এই দিনগুলি শুভ

* শুক্লপক্ষে নতুন বাড়িতে প্রবেশ করলে চুরির ভয় থাকে না। তবে শুক্লপক্ষের ২, ৩, ৫, ৭, ১০, ১১, ১২ ও ১৩ তারিখে গৃহ প্রবেশ করা শুভ মনে করা হয়।

* কৃষ্ণপক্ষে গৃহে প্রবেশ করলে বাড়িতে ছোটখাটো চুরি হতে পারে

কোন নক্ষত্র–লগ্ন শুভ নতুন গৃহ প্রবেশের জন্য

কোন নক্ষত্র–লগ্ন শুভ নতুন গৃহ প্রবেশের জন্য

* বৃশ্চিক, ধনু, কন্যা, মিথুন, কুম্ভ ও মীন মকর-লগ্নে নতুন বাড়িতে প্রবেশ করলে বাড়ির কল্যাণ হয়

* মঘা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনি, পূর্বাষাড়া, পূর্বভাদ্রপদ নক্ষত্রে বাড়িতে প্রবেশ করলে গৃহস্থের ক্ষতি হয়

* অমাবস্যা, চতুর্থী, নবমী, ত্রয়োদশী ও চতুর্দশী তিথিতে গৃহপ্রবেশ নিষিদ্ধ

* মাঘ, ফাল্গুন, বৈশাখ, জৈষ্ঠ্য মাসকে গৃহ প্রবেশের জন্য সবচেয়ে শুভ মনে করা হয়। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, পৌষ মাসে গৃহ প্রবেশ করা উচিত নয়।

কোনদিন গৃহে প্রবেশ নয়

কোনদিন গৃহে প্রবেশ নয়

* মঙ্গলবার গৃহ প্রবেশ করা উচিত নয়। বিশেষ পরিস্থিতিতে রবিবার ও শনিবার গৃহ প্রবেশ বর্জিত। এই দিনগুলি ছাড়া সপ্তাহের অন্য দিনে গৃহ প্রবেশ করা যেতে পারে।

* মঙ্গল ঘটের সঙ্গে নতুন ঘরে প্রবেশ করা উচিত। আবার বাড়ির প্রবেশদ্বার ফুল দিয়ে সাজাতে ভুলবেন না। এদিন বাড়িতে রঙ্গোলি বানানো বা আলপনা আঁকা উচিত।

*নতুন ঘরে প্রবেশ করার জন্য ঘরের মালিক ও মালকিনকে পাঁচটি শুভ জিনিস, যেমন- নারকেল, হলুদ, গুড়, চাল, দুধ সঙ্গে নিয়ে ঘরে প্রবেশ করতে হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+